
জনপ্রিয় ডেস্ক : মধ্যপ্রাচ্যে একাধিক বিয়ে করা তো ডালভাত। আর যদি
হয় পয়সাওয়ালা শেখ তাহলে তো কথাই নেই। সেখানে এ নিয়ে মেয়েদের উচ্চবাচ্য করার কোনো
সুযোগ নেই।
তবে সে সময় আর নেই। যুগ পাল্টেছে। তারই দৃষ্টান্ত স্থাপন করলেন
দুবাইয়ের এক শেখের স্ত্রী। দ্বিতীয়বার বিয়ে করায় স্বামীকে সমুচিত শিক্ষা দিতে তাকে
বাথরুমে তালাবন্ধ করে রেখে দিলেন তিনি।
সেখানেই ডায়াবেটিক আক্রান্ত ৫০ বছর বয়সী প্রৌঢ় শেখ অসুস্থ হয়ে মরতে
বসেছিলেন। তবে জরুরি ফোন করে দুবাই ইউনিফায়েড অ্যাম্বুলেন্স সংস্থাকে জানানোর ফলে
প্রাণে বেঁচে যান। তবে প্রথম স্ত্রী কিন্তু ছাড়বার পাত্রী
নন। প্যারামেডিকেল দলটি বাড়িতে এলেও তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন, স্বামী দ্বিতীয়
স্ত্রীর কাছে যান, এটা তিনি চান না। দ্বিতীয় বিয়ে করার মজা স্বামীকে বুঝিয়ে দিতে চান!
অতএব তার চিকিৎসার দরকার নেই। দুবাই পুলিশও এ
ঘটনায় ইতিবাচক ভূমিকা পালন করেছে। তারা স্বামী-স্ত্রীর বিরোধ মিটিয়ে নিতে সাহায্য
করেছে। বেচারা স্বামীটিও অবশ্য স্ত্রীর বিরুদ্ধে
অভিযোগ করেননি। তিনি পুলিশকে বলেছেন, স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নয় তিনি
অ্যাম্বুলেন্স ডেকেছিলেন জীবন বাঁচানোর জন্য। স্ত্রীও অবশ্য পরে ক্ষমা চেয়ে
নিয়েছেন। খালিজ টাইমস এ খবর প্রকাশ করেছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন