বাহার
উদ্দিন বকুল,জেদ্দা,সৌদি আরব:
প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতি শক্তিশালী করছে। গত বছর
প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমান ছিল ১৫.৩ বিলিয়ন ডলার এবং এ বছর তা আরও
বাড়বে। সৌদি মনিটরি এজেন্সি, আইডিবি এবং আইএফএসবি বোর্ড
সভায় যোগদান শেষেমঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস
ব্রিফিং-এ ড. আতিউর রহমান বলেন। প্রবাসীরা আগের চাইতে সচেতন এবং ক্ষুদ্র-মাঝারি বিনিয়োগে আগ্রহী হচ্ছে জানিয়ে
তিনি বলেন, এ ক্ষেত্রে এসএমই লোন সুবিধাসহ
ব্যাঙ্কের সেবা নিশ্চিত করতে এবং হয়রানি দূর করতে বাংলাদেশ ব্যাঙ্ক কাজ করছে। বন্ড
কিনে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, শীঘ্রই এক
বিলিয়ন ডলারের আইএফসি টাকা বন্ড ছাড়া হবে, যা প্রবাসীরা
কিনতে পারবে। বন্ড কেনা, একাউন্ট খোলাসহ ব্যাঙ্কিং সেবা
অনলাইনে করার চেষ্ট চলছে। ফ্ল্যাট ক্রয় বা বাড়ি নির্মানে
প্রবাসীদেরকে সহজ শর্তে
ব্যাঙ্ক ঋণ দেয়ার জন্যেও কাজ হচ্ছে বলে জানান তিনি। ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশের অর্থব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে, অনিয়ম
দূর করে স্থিতিশীল করা হয়েছে। তাছাড়া অন্তর্ভূক্তিমূলক অর্থায়নের মাধ্যমে অর্থ
নিয়ে যাওয়া হয়েছে সবার কাছে, সহজতর উপায়ে। ফলে সাধারণ
মানুষও আজ অর্থনৈতিক সেবা পাচ্ছে। দেশের ব্যাঙ্ক সমূহ এখন বিশ্বমানের
এবং
জবাবদিহীমূলক বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের কথা উল্লেখ করে
তিনি বলেন, গত নভেম্বর মাসের রপ্তানি প্রবৃদ্ধি অক্টোবর
মাসের চাইতে ১৪ শতাংশ বেশি হয়েছে। বছর শেষে বানিজ্য ভারসাম্যে অতিরিক্ত আয় থাকবে
বলে তিনি জানান। ডা. আতিউর রহমান বলেন, প্রবাসীদের
প্রেরিত রেমিটেন্সের অর্থে একটি ইনস্যুরেন্স স্কীম চালুর কথা ভাবছে বাংলাদেশ
ব্যাঙ্ক। তাছাড় রেমিটেন্স প্রেরণের প্রতিবন্ধকতা দূর করতে সৌদি আরবে একটি ব্যাঙ্ক
শাখা খোলার
বিষয়ে সৌদি মনিটরি এজেন্সির সাথে কথা বলছেন তিনি। বিকাশে অর্থ প্রেরণের কোন অনুমোদন নেই জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে মোবাইল ব্যাঙ্কিং-এর মাধ্যমে রেমিটেন্স প্রেরণের কথাও ভাবা
হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য এবং ধারাবাহিক প্রবৃদ্ধি বৃদ্ধির মূলে রয়েছে
দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অন্তর্ভূক্তিমূলক অর্থায়ন ব্যবস্থা। ৮ ডিসেম্বর
বিকেলে জেদ্দা কনস্যুলেটে প্রবাসী মিডিয়া প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে একথা
বলেন বাংলাদেশ ব্যাঙ্কের গভর্ণর ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাঙ্ক গভর্নর বলেন, বাংলাদেশীদের গড় আয়ূ এখন ৭০ বছর, যা প্রতিবেশি
দেশসমূহের তুলনায় অনেক বেড়েছে। দেশ বদলে যাচ্ছে, এগিয়ে
যাচ্ছে। দেশকে নিয়ে গর্ব করার দিন আসছে। আর তাতে প্রবাসীদের ভূমিকাও গর্ব করার মতো
বলে তিনি মন্তব্য করেন। মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ
দূতাবাস, রিয়াদ এর অর্থনৈতিক কাউন্সিলর আবুল হাসান এবং
কনস্যুলেট জেনারেল,জেদ্দার শ্রম কাউন্সিলর মোকাম্মেল হোসেন।কনসাল আলাতাফ হোসেন।কনসাল মোঃ রেজা-ই-রাব্বি.শিক্ষা ও শ্রম,কানসাল আজিজুর রহমান.মোঃ সাঈদ মঞ্জুরুল ইসলাম (সোনালি ব্যাংক রিপ্রেজেন্টিভ জেদ্দা) ।
ভিডিও দেখতে প্লিজ ক্লিক করুন :
ভিডিও দেখতে প্লিজ ক্লিক করুন :
q






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন