বাহার উদ্দিন বকুল,জেদ্দা,সৌদি আরব : ঢাকা
শিক্ষা বোর্ডে অধীনে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দায় স্বদেশের
সাথে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক
পরীক্ষা-২০১৬।০১ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু বাংলাদেশে।সে মোতাবেক সৌদি আরব সময় ৩ ঘন্টা
সময়ের ব্যবধানের কারণে সকাল ৭টায় পরীক্ষা শুরু হয় এখানে। মরু নগরীতে শীতের আমেজ নিয়ে
পরীক্ষায় বসে ছাত্রছাত্রীরা।বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ
করে ১২৬
জন ছাত্রছাত্রী। এদের মধ্যে ৫৮ জন ছাত্র এবং ৬৮ জন ছাত্রী। অন্যভাবে বিজ্ঞান বিভাগ
থেকে ৬৯ জন, ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৮৩ জন এবং মানবিক বিভাগ
থেকে ১৮ পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রের সচিবের দায়িত্বে রয়েছেন অধ্যক্ষ রফিকুল ইসলাম
ফারুক।হল সুপার হিসেবে রয়েছেন শিক্ষক মাওলানা আবুল বাশার। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের
তত্বাবধানে পরিচালিত পরীক্ষায় কনসাল জেনারেলের পক্ষে কেন্দ্রের সার্বক্ষণিক তত্ত্বাবধানের
দায়িত্বে রয়েছেন কানসাল
(শিক্ষা ও শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বি।প্রথম দিন পরীক্ষা
কেন্দ্র পরিদর্শন করেন কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম,রিয়াদ দুতাবাসের ডিপুটি
চিপ অব মিশন,মোঃনজরুল ইসলাম, কনসাল আলতাফ
হোসেন। পরীক্ষার সুষ্টু পরিবেশ এবং ছাত্রছাত্রীদের স্বতঃস্ফুর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ
দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।এবং ছাত্র-শিক্ষক-অভিভাবকগণকে সফলতার পেছনে একযোগে কাজ
করার জন্যে আন্তরিক ধন্যবাদ জানান। অধ্যক্ষ রফিকুল ইসলাম ফারুক জানান, ছাত্রছাত্রীরা এবার নির্বিঘেœ পড়াশোনা করেছে এবং
উত্তম প্রস্তুতি নিয়েছে। প্রতিবারের ধারাবাহিকতায় এবারও শতভাগ পাশের বিষয়ে তাঁরা আশাবাদী।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন