সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান
সরকার দেশের উন্নয়নে যখন নিরলসভাবে কাজ করে যাচ্ছে,তখন বিএনপি-জামায়াত সেই উন্নয়ন
কাজ নস্যাৎ করে দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা প্রতিনিয়ত অযৌক্তিক হরতাল-অবরোধ
দিয়ে দেশকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা বেঁচে
থাকতে কোন অপশক্তি দেশের উন্নয়ন নস্যাৎ করতে পারবেনা। আজ শুক্রবার সকাল ১০টায়
বিয়ানীবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে এক
মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী নাহিদ এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি
আব্দুল হাছিব মনিয়ার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী নাহিদ আরো
বলেন, এই হরতাল-অবরোধের মধ্যেও আমরা দেশের প্রতিটি স্কুলে বৎসরের শুরুতেই বই বিতরণ
করেছি। ঠিক যথাসময়েই দেশে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি
বিএনপি-জামায়াত জোটকে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল-অবরোধ পরিহার করার জন্য
আহবান জানান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান
আতাউর রহমান খাঁনের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুমা চক্রবর্তী, উপজেলা
আওয়ামীলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম মিম্বই, আব্দুল আহাদ কলা, ময়নুল
ইসলাম, শামসুদ্দিন আহমদ মাখঁন,
মোছলেহ উদ্দিন, মাষ্টার মতিউর রহমান, আব্দুল
জলিল বাবর, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, প্রফেসর
আব্দুল খালিক, দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম দাদা ভাই, সালেহ
আহমদ বাবুল, হারুনুর রশিদ দিপু,
শিক্ষামন্ত্রীর এপিএস ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক
দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, ফজলুর রহমান, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা শামীম
আহমদ, গৌছ উদ্দিন খাঁন খোকা,
পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক এবাদ আহমদ প্রমুখ।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫
কোন অপশক্তি দেশের উন্নয়ন নস্যাৎ করতে পারবে না !! শিক্ষামন্ত্রী
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন