
জনপ্রিয় ডেস্ক : পাকিস্তানের নারি শিক্ষা অধিকার কর্মী মালালা
ইউসুফজাই এখন বিশ্বব্যাক্তিত্ব। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর তিনি পাকিস্তানের
গর্ব। দেশটির মহিলা সমাজেরও গর্ব।
নোবেলজয়ী
মালালা ইউসুফজাইকে তাই সম্মান জানাতে পিছপা হচ্ছে না সেদেশের ক্রিকেট বোর্ড
পিসিবিও। মহিলাদের
অনূর্ধ্ব-২১ ক্রিকেট টুর্নামেন্টের নাম এবার মালালার নামেই রাখার সিদ্ধান্ত
নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। পাকিস্তানী মেয়েদের স্কুলে যাওয়ার
অধিকার নিয়ে তালিবানদের বিরুদ্ধে তার মরণপণ সংগ্রামের কথা কারোরই অজানা নয়। ২০১২ সালে তালেবানদের হামলায় মৃত্যুর মুখোমুখি
হয়েছিলেন মালালা। তাই
টুর্নামেন্টের নাম মালালার নামে করে দেশের মহিলা ক্রিকেটের প্রসার ও প্রচারের কাজে
নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অনুর্ধ্ব-২১ মহিলাদের টুর্নামেন্ট এ বছরই প্রথম
শুরু হচ্ছে। টুর্নামেন্টের
নাম তাই মালালার নামেই করার সিদ্ধান্ত নিয়েছেন পাক বোর্ড কর্তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পিসিবি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের তরুন
শিক্ষা অধিকার কর্মী, সবচেয়ে কম বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী
মালালার নামেই অনুর্ধ্ব-২১ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের নাম করণ করা হবে।’


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন