জনপ্রিয় ডেস্ক: মন্ত্রিত্ব থেকে বাদ পড়ার পর এবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অপসারণ করা হয়েছে। একই সঙ্গে দলের সাধারণ সদস্য পদটি সাময়িক স্থগিত করাসহ সাত দিনের মধ্যে তাকে কারণদর্শানোর নোটিশ দেয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় গণভবনে রবিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ সকল প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ নির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আব্দুল লতিফ সিদ্দিকীকে প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে প্রাথমিক সদস্য পদ সাময়িক স্থগিত করাসহ ৭ দিনের মধ্যে তাকে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। এর আগে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের অন্যতম মূল স্তম্ব হজ নিয়ে দৃষ্টতাপূর্ণ বক্তব্য এবং তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন লতিফ সিদ্দিকী। একই অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর পুত্র জয়ের জয়ের যোগ্যতা ও মাসিক বেতন নিয়েও প্রশ্ন তোলেন। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে তাকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন