এনায়েত হোসেন সোহেল , ফ্রান্স থেকে .বিয়ানীবাজার উপজেলা সমাজ
কল্যাণ সমিতি ফ্রান্সের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় প্যারিসের
গর দো নর্দের ক্যাফে বাংলা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আমিনুর রশিদ টিপুর সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের
প্রধান উপদেষ্টা সুনাম উদ্দিন আব্দুল খালেক। সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন
কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন সমিতির সাবেক সভাপতি
এডভোকেট সমজিদ আলী ,সমিতির
সভাপতি আব্দুর রাজ্জাক ,আব্দুল
হান্নান ,আব্দুর রহমান ,আব্দুর
রাজ্জাক ,সমিতির সহ সভাপতি হেলাল আলী বুরহান ,আহমেদ খালেদ মুছা ,সাংগঠনিক
সম্পাদক সুমন আহমদ ,সহ
সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত ,অর্থ
সম্পাদক সুমন আহমদ ,প্রচার
সম্পাদক সামসুজ্জ্বামান শিপন
,সাংস্মৃতিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন কামাল ,জবরুল ইসলাম লিটন ,মুসলেহ
উদ্দিন ,কেশব চক্রবর্তী কাঞ্চন ,আশরাফ
হোসেন ও ছোটন আহমদ প্রমুখ। সভায়
সম্প্রতি তুলুজে নিহত আবু বক্করের রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় তার লাশ দেশে
প্রেরণ ,সমিতির পক্ষ থেকে কবরস্থান অধিগ্রহণ ,নতুন সদস্য সংগ্রহ অভিযান ও সমিতির তহবিল গ্রহণ ব্যাপারে
বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪
বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সাধারণ সভা অনুষ্ঠিত
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন