
জনপ্রিয় ডেস্ক : প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকীর মরদেহ বৃহস্পতিবার
কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সম্মিলিত সাংস্কৃতিক
জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা
পর্যন্ত এ শিক্ষাবিদের কফিন শহীদ মিনারে রাখা হবে। এর আগে সকাল ৯টায় তাকে নেওয়া
হবে তার সাবেক কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শহীদ মিনারে শ্রদ্ধা
নিবেদনের পর জিল্লুর রহমান সিদ্দিকীর মরদেহ জানাজার জন্য নেওয়া হবে ঢাকা
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। পরে তার মরদহে বনানী
কবরস্থানে দাফন করা হবে পারিবারিক সূত্রে জানা গেছে। জিল্লুর রহমান
সিদ্দিকী মঙ্গলবার রাত পৌনে ১২টায় ঢাকার বনানীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন