
এনায়েত
হোসেন সোহেল ফ্রান্স
থেকে . ফ্রান্সের
রাজধানী প্যারিসের লা কর্ণবে বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপ সচিব
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কৃতি সন্তান জহুরুল ইসলাম রোহেলকে সংবর্ধনা
প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা
অনুষ্ঠিত হয়। প্যারিসে বসবাসরত বড়লেখা উপজেলাবাসী
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ও কলামিস্ট আব্দুল
মান্নান আজাদ । মিতুন গুপ্ত ও ফয়জুল হকের যৌথ পরিচালনায় এতে অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন লুলু আহমেদ । ইমরান
আহমদের পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য
রাখেন ,ইকবাল
হোসেন মনির ! এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল ওয়াহিদ,অর্ধেন্দু
দাস,জসিম
উদ্দিন,কামরুল
ইসলাম ,সেলিম
আহমদ ,সিদ্দিকুর
রহমান নোবেল ,দেলোয়ার
হোসেন ও জাহান শহীদ প্রমুখ। সংবর্ধিত অতিথির প্রধান করা মানপত্র পাঠ করেন জাহিদুল
ইসলাম !অনুষ্ঠানে সংবর্ধিত উপ সচিব জহুরুল ইসলাম রোহেল বলেন, বাংলাদেশের
মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল ক্ষেত্রে প্রবাসীদের অবদান সর্বাগ্রে বিরাজিত
! দেশের বড় একটা রেমিটেন্স আসে প্রবাসীদের মাধ্যমে ! মাসের শেষে সরকারকে
প্রবাসীদের রেমিটেন্সের দিকে থাকাতে হয় ! তাই প্রবাসীদের সকল প্রকার সমস্যা
দূরীকরণে সরকার বদ্ব পরিকর ! তিনি প্রবাসে যাতে বাংলাদেশের মুখ সব সময় উজ্জ্বল থাকে
এ দিকে খেয়াল, এবং
সকলের প্রতি সকলের সহমর্মিতা রেখে চলার আহ্বান জানান ! শীঘ্রই বড়লেখার শহীদ মিনার
নির্মান ও সেই সাথে বড়লেখার সার্বিক উন্নয়নে তার হাত প্রসারিত রাখার আশ্বাস প্রদান
করেন ! এ সময় সংবর্ধিত অতিথিকে জুড়ি,কুলাউড়া
ও বড়লেখার বিভিন্ন সংঘঠনের পক্ষ থেকে উপহার সামগ্রী ও মানপত্র প্রদান করা হয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন