জনপ্রিয় ডেস্ক : বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের ব্রুকলিনে এক
সড়ক দুর্ঘটনায় ঐতিহ্যবাহী ব্রুকলিন টেক-এর বাংলাদেশি কৃতি ছাত্র মোহাম্মদ নাইম
উদ্দিন মৃত্যুবরণ করেছে। তার বয়স হয়েছিলো মাত্র ১৪ বছর। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ৫টার দিকে
ব্রুকলিনের ইস্ট সেভেন্থ এভিনিউ ও কটন এভিনিউ এলাকায় একটি মিনি ভ্যানে চাপা পড়ে
গুরুতর আহত হন নাইম। এসময় সে স্কুল থেকে বাসায় যাওয়ার রাস্তা পার হচ্ছিল। ভ্যানটি
তাকে আঘাত করে (হিট এন্ড রান) দ্রুত চলে যায়। ঘটনার পরপরই তাকে স্থানীয় মাইমনডিস
হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং রাত ১০টার দিকে মারা যায়।
তার অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।পুলিশ নাইম উদ্দিনকে চাপা দেয়া
মিনিভ্যানচালক ল্যান লরেন্ড (৭৮) নামের এক ব্রুকলিনবাসীর বিরুদ্ধে অভিযোগ এনেছে। নিহত নাইমের আত্মীয় ফয়সাল
কবীর জানান, দুর্ঘটনার পর নাইমকে
রাস্তায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন এবং নাইম দ্রুত গতিতে নিঃশ্বাস নিচ্ছিলো। তার
অবস্থা গুরুতর দেখে সঙ্গে সঙ্গে ৯১১-এ কল দিয়ে অ্যাম্বুলেন্স এনে তাকে হাসপাতালে
নেয়া হয়। হাসপাতালে তার মাথায় জরুরি অস্ত্রপাচার করা হয়। নিহত নাইমের বাবা মইন
উদ্দিনসহ কলেজে পড়–য়া এক বড় বোন ও এক ছোট ভাইয়ের
(৪) সঙ্গে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করতো। নাইমের মরদেহ বাংলাদেশে
নিয়ে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Tags
# প্রবাসে বাংলা
About JONOPRIO24
প্রবাসে বাংলা
Labels:
প্রবাসে বাংলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন