জনপ্রিয় ডেস্ক.জিয়া অরফানেজ
ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়ার দায়ের করা দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে
দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি মো.মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ
সদস্যের আপিল বিভাগ আবেদন দুটি খারিজ করে দেন। খালেদা জিয়ার পক্ষে আদালতে
উপস্থিত ছিলেন এডভোকেট খন্দকার মাহবুুব হোসেন, এ জে মোহাম্মদ
আলী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এডভোকেট জয়নাল আবেদীন। অন্যদিকে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন
এডভোকেট খুরশিদ আলম সরকার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন, এটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে এ মামলায় অভিযোগ গঠনের
বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে দুটি রিট করেন। সে সময় শুনানি শেষে রিট দুটি খারিজ
করে দেন হাইকোর্ট। পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধে চলতি বছর দুটি পৃথক লিভ টু আপিল
দায়ের করেন খালেদা জিয়া।প্রসঙ্গত, জিয়া অরফানেজ
ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের
করে দুর্নীতি দমন কমিশন।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪
বেগম খালেদা জিয়ার দায়ের করা দুটি লিভ টু আপিল খারিজ
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন