জনপ্রিয় ডেস্ক : বাল্য বন্ধু
বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণ
মন্ত্রী সৈয়দ মহসিন আলী ।রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে শোক ও উদ্বেগ প্রকাশ করেন
তিনি। সমাজকল্যাণ মন্ত্রী শোকবাণীতে
বলেন,
বড় কষ্ট নিয়ে বলতে হচ্ছে বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক, আমার বাল্য বন্ধু জগলুল আহমেদ
চৌধুরী আর আমাদের মধ্যে বেঁচে
নেই। ঘাতক বাস এক মুহুর্তেই কেড়ে নিল আমার বন্ধুর প্রাণ। তার সঙ্গে আমার সম্পর্ক
সেই ছেলে বেলা থেকে। বড় হয়ে আমি রাজনীতিতে আর তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হয়েছেন। সাংবাদিক
হিসেবে তিনি দেশে বিদেশে অনেক সুনাম অর্জন করেছেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার
(বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি আন্তর্জান্তিক বিষয়াদির বিশ্লেষক ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক
ফিনান্সিয়াল এক্সপ্রেস এর উপদেষ্টা ছিলেন। আমার যেকোন সমাস্যায় আমি আমার এই
বন্ধুটিকে পাশে পেয়েছি। তার মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। মহান আল্লাহ পাকের
নিকট এই দোয়া করছি তিনি যেন আমার বন্ধুটিকে জান্নাতবাসী করেন।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪
সাংবাদিক বন্ধুর মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন