
জনপ্রিয় ডেস্ক:
ইরাকে গোপন মিশন পরিচালনা করছে ব্রিটিশ বাহিনী। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল এ তথ্য
প্রকাশ করেছে। পত্রিকাটি লিখেছে, ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস বা
এসএএস’র সেনারা আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান
অব্যাহত রেখেছে এবং সম্প্রতি তাদের এক অভিযানে আট সন্ত্রাসী প্রাণ হারিয়েছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি
করেছিল,
তাদের কিছু সেনা ইরাকে মোতায়েন থাকলেও তারা কোনো হামলা বা
সংঘর্ষে অংশ নিচ্ছে না। তারা পর্যবেক্ষণ কাজ চালাচ্ছে। তবে ডেইলি মেইল বলছে-
ব্রিটিশ সেনারা আইএসআইএলের বিরুদ্ধে হামলাও চালাচ্ছে। ড্রোনের সাহায্যে শত্রুদের
অবস্থান শনাক্তের পাশাপাশি প্রয়োজনে তারা সামরিক অভিযান চালাচ্ছে। রাতেও তৎপরতা
চালাচ্ছে তারা। ইরাকের
একটা বিশাল এলাকা এখনো নিয়ন্ত্রণ করছে আইএসআইএল গেরিলারা। এ সন্ত্রাসী গোষ্ঠী
সৃষ্টিতে আমেরিকা ও তার মিত্র দেশগুলোই মূল ভূমিকা পালন করেছে বলে বিভিন্ন মহল থেকে
দাবি করা হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন