
জনপ্রিয় ডেস্ক : বাংলাদেশের কারাগারগুলোতে ৫৪৯ জন (চলতি বছরের ১
নভেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী) বিদেশি নাগরিক বন্দি আটক রয়েছে। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর
পর্বে এ কে এম মাইদুল ইসলামের (কুডিগ্রাম-৩) এক লিখিত প্রশ্নের জবাবে
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান। তবে স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে বিভিন্ন প্রশ্নের জবাব দেন শিল্পমন্ত্রী
আমির হোসেন আমু। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, আটকদের মধ্যে ভারত, মায়ানমার, পাকিস্তান, নেপাল, পেরু, আলজেরিয়া, ক্যামেরুন, নাইজেরিয়া, তাইওয়ান, তানজানিয়া, থাইল্যান্ড ও শ্রীলংকার নাগরিক
রয়েছে। এদের মধ্যে বিচারাধীন কয়েদি ৩৯৩ জন। দলপ্রাপ্ত কয়েদি ৭৬ এবং
মুক্তিপ্রাপ্তের সংখ্যা (প্রত্যাবাসনের অপেক্ষায়) ৮০ জন। জামালপুর-২ আসনের ফরিদুল হক খান
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রশ্ন করেন, এটা সত্য কিনা, ইসলামিক স্টেটের (আইএস) হয়ে যুদ্ধ করতে উগ্রপন্থী অনেক
বাংলাদেশি তরুণ বেনামে পাসপোর্ট তৈরির চেষ্টা চালাচ্ছে। এটা সত্য হলে প্রতিরোধে
সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন