এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স : ফ্রান্সের মাটিতে
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। গত রোববার
বিকেলে প্যারিসের ক্যথশিমায় ফ্রান্স আওয়ামীলীগ লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ
বক্তব্য প্রদানের প্রতিবাদে ফ্রান্স আওয়ামীলীগ তারেক জিয়াকে
ফ্রান্সে অবাঞ্চিত ঘোষণা প্রদান করা হয়। ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি
বেনজির আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় প্রতিবাদ
সভায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের অর্থনৈতিক উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা
এনামুল হক, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি ,ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি ওয়াহিদ বার তাহের,এম এ কাশেম ,এম শাহেদ আলী ,জাকির হোসেন ভুইয়া ,মুক্তিযোদ্ধা জিয়াউল হক
নাসির চৌধুরী ও কামরুল হোসেন বকুল প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন,তারেক রহমান শুধু শারিরিক ভাবেই অসুস্থ নয় মানসিক ভাবেও অসুস্থ ও
বিকারগ্রস্থ । একজন পলাতক আসামী হিসেবে তারেক রহমান মানষিক ভাবে অসুস্থ হয়ে
পড়েছেন। তারেক রহমান হাওয়া ভবন সৃষ্টি করে দেশ ও জাতির সম্পদ লুটপাট করে পাচার
করেছে, পাচারকৃত সম্পদ নিয়ে পলাতক আসামীর মস্তিস্ক
বিকৃতিরই কথা। তারেক রহমান শিষ্টাচার বহির্ভূত ভাবে জাতির জনক সম্পর্কে যে কটুক্তি
করেছেন জাতি তা মেনে নিতে পারেনা। তার দেশদ্রোহী বক্তব্যের জন্যে তাঁকে মূল্যদিতে
হবে। তার ইতিহাস বিকৃতি প্রমান করে তিনি পাকিস্তানের পক্ষে কথা বলছেন, তিনি স্বাধীনতা বিরোধীদের পক্ষে অবস্থান নিয়েছেন।
তারেক রহমানের এহেন আচরণে প্রমাণ করে তিনি লন্ডনে বসে স্বাধীনতা ও সার্বভৌমত্বের
বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জাতির জনক বাংলাদেশ নামক দেশের জন্ম
দিয়েছিলেন বলেই জিয়া পরিবার রাজনীতি করার সুযোগ পেয়েছে। বক্তারা বলেন ,বঙ্গবন্ধু
যদি পাকবন্ধু হোন তবে তারেক রহমানের মা খালেদা জিয়া পাক বান্ধবী। কারণ মুক্তিযোদ্ধের
সময় তিনি পাকিস্থানি বাহিনীর নিয়ন্ত্রণে ছিলেন। বক্তারা সরকারে
কাছে দাবি জানিয়ে বলেন , অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে
নিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানান।
প্রতিবাদ সভার আগে তারেক জিয়ার ব্যাঙ্গাত্বক ছবিতে আগুন জ্বালিয়ে
উল্লাস প্রকাশ করা হয়।
" বিজয় দিবসের আলোচনা সভা "
প্রতিবাদ সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। মহান মুক্তিযোদ্ধে প্রাণ বিসর্জনকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করে শুরু হয় । আলোচনা সভায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকরাম খান
,ফ্রান্স আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন কয়েস ,সৈযদ
ফয়সল ইকবাল ,আব্দুর রাজ্জাক মোল্লা ,মনজুরুল আহসান সেলিম ,নজরুল ইসলাম চৌধুরী ,সেলিম ওয়াদা সেলু ,রিপন দেবনাথ ,অতিকুজ্জ্বামান ,সৈয়দ
নজরুল ইসলাম ,আব্দুল কাইউম,জহুরুল হক ,আবু সাইদ দুলাল ,মইনুল ইসলাম দুলাল ,ফয়সল উদ্দিন ,আমিন খান আজাদী ,পারভেজ আহমদ ,জুয়েল আহমদ ,আশরাফুল ইসলাম ,গান্ধী বিশ্বাস ও হাসান আহমদ
প্রমুখ।
পরে মনোজ্ঞ সঙ্গীতানুষ্টানে দেশের গান পরিবেশন করেন প্যারিসের
শিল্পীবৃন্দ ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন