সেলিম আলম, মাদ্রিদ : বাংলাদেশের স্বাধীনতার মুল
নায়ক ছিলেন মেজর জেনারেল মোহাম্মেদ আতাউল গনি উসমানী দেশের রাজনৈতিক দলগুলো তাকে
ভুলে গেলেও সিলেটের এ কৃতি সন্তানকে বাংলার জনগন স্মরণ রাখবে চিরদিন মহান বিজয়
দিবস উদযাপন অনুষ্টানে গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের নেতৃবৃন্দ এ কথা বলেন । গত ২০ ডিসেম্ভর মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েসন হলে সংগঠনের
সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও সাংবাদিক সেলিম আলম ও আবু জাফর রাসেল যৌথ
পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তারা বলেন,স্বাধীনতার ৪৪ বৎসর হলেও বাংলাদেশ তার
কাঙ্ক্ষিত লক্ষে এখন ও পৌছাতে পারেনি এক মাত্র রাজনৌতিক অদুরদর্শিতার কারনে,
বিশ্বের অনেক দেশই সমসময়ে উন্নয়নের স্বররন শিখরে আরোহন করেছে,তাই আমাদেরকে নিজ নিজ অবস্থানে থেকে দেশকে এগিয়ে নিতে সন্মিলিত ভাবে কাজ
করতে হবে ।
স্বাধীনতা যুদ্ধ্বের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন সিলেটের প্রবীণ
নেতা ও সাবেক নির্বাচন কমিশনার আবুল খায়ের,সংগঠনের উপদেষ্টা
জালাল উদ্দিন , সহ সভাপতি আব্দুল কাইউম সেলিম, রিয়াজ উদ্দিন লুতফুর,উপদেষ্টা লুতফুর রহমান ,নুর মিয়া , হুমায়ুন কবির রিগ্যান, সানুর মিয়া সাধ, সাইদুল ইসলাম টিপু, বাবলু আহমেদ প্রমুখ । বক্তারা সকল রাজনৌতিক দলগুলোকে দেশের উন্নয়নে প্রতিহিংসা
পরিহার করে এক হয়ে কাজ করার অনুরোধ এবং প্রবাসে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে
সে দেশের আইন মেনেচলা ও অবৈধ কোন কাজের সাথে জড়িত না হয়ার জন্য সকল প্রবাসীদের
আহবান জানান ।
মাওলানা সামিম আহমেদের পবিত্র কোরয়ান তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া
অনুষ্টানে সকল শহীদ , অসুস্থ মুক্তিযোদ্ধ্বা , তাদের পরিবার বর্গ সহ দেশের শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের জন্য বিশেষ দোয়া করেন
হাফিজ মাওলানা জহির উদ্দিন।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন