বার্লিনে মোসলমানদের সমাবেশে যোগ দেবেন মের্কেল - JONOPRIO24

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১২ জানুয়ারি, ২০১৫

বার্লিনে মোসলমানদের সমাবেশে যোগ দেবেন মের্কেল

জনপ্রিয় ডেস্ক : জার্মানির বার্লিনে মুসলমান নেতাদের আয়োজনে মঙ্গলবার ‘মুক্ত ও সহনশীল জার্মান’ সমাবেশে যোগ দেবেন চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল। মের্কেলের সঙ্গে তার মন্ত্রীসভার অনেক সদস্যও যোগ দেবেন। জার্মানির পূর্বাঞ্চলের শহর ড্রেসডেনে গত বছরের অক্টোবর থেকে প্রতি সোমবার সন্ধ্যায় ‘পাশ্চাত্যের ইসলামীকরণের বিরুদ্ধে দেশপ্রেমী ইউরোপীয়রা’ বা ‘পেগিডা’ আন্দোলনের সমর্থকরা সমাবেশ করছে। জার্মানীসহ্ ইউরোপে মুসলমানদের অবস্থানের বিরুদ্ধে তাদের এ আন্দোলন। এর প্রতিবাদে শনিবার স্যাক্সনি প্রদেশ ও ড্রেসডেন শহর প্রশাসকের সহায়তায় বন্ধুত্বের স্লোগান নিয়ে  পাল্টা সমাবেশ করেছেন মুসলমান ও স্থানীয় বাসিন্দারা। ফ্রান্সের ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি এবদো ও একটি বিপণিকেন্দ্রে জঙ্গি হামলায় ১৭ জনের নিহতের পরিপ্রেক্ষিতে ‘মুক্ত ও সহনশীল জার্মান’ সমাবেশের ডাক দিয়েছেন দেশটির মুসলমান নেতারা। মঙ্গলবার রাজধানী বার্লিনের প্রাণকেন্দ্র ব্রান্ডেনবার্গ গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সরকারের মুখপাত্র জর্জ স্ট্রিটার জানান, সমাবেশে মের্কেলসহ ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল, পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা যোগ দেবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here