ফ্রান্সের মতো ব্রিটেনেও হতে পারে সন্ত্রাসী হামলা: সতর্কতা জারি - JONOPRIO24

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১১ জানুয়ারি, ২০১৫

ফ্রান্সের মতো ব্রিটেনেও হতে পারে সন্ত্রাসী হামলা: সতর্কতা জারি

জনপ্রিয় ডেস্ক : ফ্রান্সের মতো ব্রিটেনেও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র হামলার আশংকা জোরদার হয়েছে। এ নিয়ে দেশটির নিরাপত্তা প্রধান সতর্কতা জারি করেছেন।  ব্রিটিশ নিরাপত্তা প্রধান বলেছেন, ১৫০ জনেরও বেশি তাকফিরি সন্ত্রাসী সিরিয়া থেকে ব্রিটেনে ফিরে গেছে যারা সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। দেশে ফেরার পর তারা এখন ব্রিটেনের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। এর মধ্যে অন্তত ৩০ জন সন্ত্রাসী গোয়েন্দা সংস্থা এমআই-৫ এর নজরদারিতে রয়েছে।  ব্রিটেনের সানডে টাইমস বলেছে, গত সাত বছরের মধ্যে এই প্রথম সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হলো। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, ব্রিটেনের নিরাপত্তা পরিস্থিতি সংকটজনক পর্যায়ে পৌঁছে গেছে এবং সন্ত্রাসীদের পরবর্তী টার্গেট হতে পারে দেশটি। পত্রিকার প্রতিবেদন অনুসারে- নিরাপত্তা প্রধান দেশে সতর্কতা জারির পর একজন ব্রিটিশ মন্ত্রী ব্রিটেনের সীমান্তরক্ষীদের অবৈধ অস্ত্রের অনুসন্ধান জোরদার করার নির্দেশ দিয়েছেন। কয়েকদিন আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলার পর ব্রিটেনে এই সতর্কতা জারি করা হলো। প্যারিসে হামলা ও পরবর্তীতে পণবন্দী উদ্ধার অভিযানে অন্তত ১৬ জন নিহত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here