জনপ্রিয়
ডেস্ক
: নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, অবিলম্বে
দেশে এ নারকীয় হত্যাকা-ের পথ পরিহার না করলে আপনার খালেদা জিয়ার স্থান এ দেশে হবে
না। বাংলার মানুষ আপনাকে এমন অবরোধ করবে যে আপনি ঘর থেকে বের হতে পারবেন না। জাতীয়
প্রেসক্লাবের সামনে শুক্রবার বিকেলে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয়
পরিষদ আয়োজিত ‘জ্বালাও পোড়াও, শ্রমিক ও নিরীহ মানুষ হত্যা,
শিক্ষা-ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও শিল্প
কারখানা ধ্বংসের যড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক
এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, রাজনীতির নামে এ সহিংসতার
বিরুদ্ধে আগামী ৩০ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমন্বয় পরিষদ সমাবেশ করা
হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পেট্রলবোমার আগুনে
পুড়িয়ে বাংলার সকল মানুষের চেহারা পাল্টে দিচ্ছেন বলে মন্তব্য করে
নৌ-পরিবহনমন্ত্রী বলেন,
‘খালেদা সমাবেশে জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আমি ক্ষমতায় গেলে আপনাদের চেহারা পাল্টে দেব’।
এখন তিনি ক্ষমতায় যাওয়ার জন্য পেট্রলবোমা দিয়ে জ্বালিয়ে দেশের মানুষের চেহারা
পাল্টে দিচ্ছেন। খালেদা জিয়ার প্রতি প্রশ্ন
রেখে তিনি বলেন, আপনি তো একটি জোটের নেত্রী, কিন্তু আপনি কি
পুড়ে যাওয়া মানুষের কান্না শুনতে পাচ্ছেন ? কলেজ ছাত্র
অভিসহ যেসব মানুষগুলোকে পুড়িয়ে মেরেছেন সেসব পরিবারের কান্না কি আপনি শুনতে
পাচ্ছেন ?’ তিনি আরো বলেন, খালেদার সহিংসতায় ২০১৩ সালে
সারাদেশে ৫৮ জন শ্রমিক প্রাণ হারিয়েছিল। আবার চলমান সহিংসতায় এ কয়েকদিনে আরও ১১ জন
শ্রমিক প্রাণ হারিয়েছে। দেশের সাধারণ শ্রমিক সমাজ আর কতদিন জ্বালাও পোড়াও সহ্য
করবে ?’ এ সময় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের ভাইস
চেয়ারম্যান ইসমত কাদের গামা, আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল
ইসলাম, শ্রমিক জোট নেতা আব্দুল ওয়াহিদ, পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান প্রমুখ।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০১৫
খালেদা জিয়ার স্থান এ দেশে হবে না : নৌ-পরিবহনমন্ত্রী
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন