জনপ্রিয়
ডেস্ক : দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও ২০
দলীয় জোটকে সংলাপে বসার অনুরোধ জানিয়েছেন গণজাগরণ মঞ্চের (একাংশ) মুখপাত্র ডা.
ইমরান এইচ সরকার। তিনি বলেন, হরতাল-অবরোধে বেশি
ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জনগণ। তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বাড়ি
থেকে বের হলে নিরাপদে ফেরা নিয়ে সংশয়ে থাকছেন তারা। বাসে উঠলে পেট্রোল বোমার আতঙ্ক
ভর করছে। অন্যদিকে সরকার ও হরতাল-অবরোধ আহ্বানকারীরা এ সংকট নিরসনে কোনো উদ্যোগ না
নিয়ে কূটনৈতিকপাড়ায় দৌড়-ঝাঁপ করছেন। এ অবস্থা অব্যাহত থাকলে সাধারণ মানুষ রাস্তায়
নেমে আসবেন। এতে কেউ রক্ষা পাবেন না। তাই সংলাপের মাধ্যমে এ সংকট নিরসন করতে হবে। শুক্রবার সন্ধ্যায়
রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচি পালনকালে সাংবাদিকদের
এ কথা বলেন তিনি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জামায়াতের সহকারী সেক্রেটারি
জেনারেল কামারুজ্জামানের চূড়ান্ত রায় কার্যকরের দাবিতে এ গণঅবস্থান করেন গণজাগরণ
মঞ্চের একাংশের কর্মীরা। এছাড়া বিকাল সোয়া ৫টার দিকে তারা ইমরান এইচ সরকারের
নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন লোকদের দেখতে যান। ইমরান বলেন,
গণজাগরণ মঞ্চের অন্যতম দাবি ছিল যুদ্ধাপরাধী দল জামায়াত-শিবিরের
রাজনীতি নিষিদ্ধ করা। বর্তমানে হরতাল-অবরোধে অধিকাংশ নাশকতার সঙ্গে জড়িত
জামায়াত-শিবির। ২০১৩ সালে তাদেরকে নিষিদ্ধ করলে আজকে এই অবস্থা হতো না। তাই
অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধী
কামারুজ্জামানের ফাঁসি কার্যকর ও সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করার জন্য
সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০১৫
সংলাপে বসার অনুরোধ ইমরান সরকারের
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন