মাম হিমু
: থ্রিজি প্রযুক্তি নির্ভর ফুল এইচডি স্যাটেলাইট চ্যানেল এস এ টেলিভিশনের দ্বিতীয়
বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসের
মাক্সধর্মীর একটি হলে আয়োজন করা হয় বর্ষপূর্তি অনুষ্ঠান । এসএ টিভির ফ্রান্স
প্রতিনিধি আব্দুল মালেক হিমুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানটি
পরিচালনা করেন সাংবাদিক এনায়েত হোসেন সোহেল । কনকনে শীতের সন্ধ্যায় আনন্দঘন এ
আয়োজনে উপস্তিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি সাধারন সম্পাদক এম এ
তাহের, বাংলাদেশ ইয়ত ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি ব্যাক্তিত্ব হেনু মিয়া, চ্যালেন
এস এবং একাত্তর টেলিভিশনের ইউরোপিয় অঞ্চলের বিশেষ প্রতিনিধি নুরুল ওয়াহিদ, আওয়ামীলীগ
নেতা আশরাফুল ইসলাম,
ফ্রান্স বিএনপি সহ-সাধারন সম্পাদক কবির হোসেন পাঠুয়ারী, প্যারিস
ভিশনের সম্পাদক সাংবাদিক ও কলামিষ্ট মান্নান আজাদ, গোলাপ গঞ্জ হেলপিং হ্যান্ডসের
প্রেসিডেন্ট আমিনুর রহমান আমিন, বাংলাভিশনের ফ্রান্স প্রতিনিধি ফয়ছল আহমদ দীপ, সাংবাদিক
লুৎফুর রহমান বাবু,
কুলাউড়া এসোসিয়েশনের মিজানুর রহমান । অতিথিরা ফুলেল
শুভেচ্ছা জানান এস এ টেলিভিশনের অগ্রযাত্রাকে ।
ভুয়শী প্রশংসা করেন এস এ
টেলিভিশনের জনপ্রিয়তাকে । প্রত্যাশা ব্যক্ত করেন দেশ, মাটি ও
মানুষের পাশাপাশি প্রবাসীদের কল্যাণে বলিষ্ঠ ভ'মিকা রাখবে এস এ টেলিভিশন । বস্তুনিষ্ঠ সংবাদ
পরিবেশন এবং যথাসময়ে
প্রবাসী-বাংলাদেশীদের খবর পরিবেশন করার মধ্যদিয়ে মাত্র ২ বছর সময়ে এস এ
টেলিভিশন দর্শকের মন জয় করতে সক্ষম
হয়েছে। এটা টেলিভিশনের জন্য বিশাল সফলতা। তাঁরা এসএ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য
করেন।
অনুষ্ঠানে
আর উপস্থিত ছিলেন ফ্রান্স বিজনেস ফোরামের সাধারন সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, শাহজালাল
স্পোটিং ক্লাব ফ্রান্সের সভাপতি ফয়ছল উদ্দিন, স্বড়লিপি ফ্রান্সের সাধারন
সম্পাদক এমদাদুল হক স্বপন,
সাংবাদিক মাহবুব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি
ব্যাক্তিত্ব কামাল মিয়া,
মাছুম আহমদ, নাজিউর রহমান নাঈম, কমল গঞ্জ
এসোসিয়েশনের ফয়ছল আহমদ,
বিষনু শীল, ফখরুল ইসলাম, আব্দুস সালাম, লিটন
আহমদসহ ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক
এবং বাংলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। পরে কেক কেটে ও
আপ্যায়নের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয় ।
পরে কেক
কেটে ও আপ্যায়নের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয় ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন