জনপ্রিয়
ডেস্ক : চিত্রনায়িকা
নাজনীন আক্তার হ্যাপির ধর্ষণ মামলায় অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত জামিন
পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রুবেল হোসেন। রোববার দুপুর
দেড়টার দিকে ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এ জামিন আদেশ দেন। এর
আগে গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন
প্রার্থনা করলে বিচারক আবেদন নামঞ্জুর করে রুবেলকে জেলহাজতে পাঠিয়েছিলেন।ওই আদেশে
আসামি সংক্ষুব্ধ হয়ে আজ রোববার মহানগর দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করেন। এদিন
সকালে আসামির আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ এ জামিন আবেদন করেন। সকাল ১০টা ৫০
মিনিটে এ আবেদন শুনানি গ্রহণ করে বিচারক আদেশ পরে দেবেন বলে জানান।
গত ১৫ ডিসেম্বর এ মামলায়
হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পেয়েছিলেন রুবেল। এই সময়ের মধ্যে তাকে নিম্ন
আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয় ওই আদেশে। উল্লেখ্য, গত ১৩
ডিসেম্বর নবাগত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর
মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় মামলাটি দায়ের করেন। মামলায়
অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার
সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি করেন তিনি।
মামলা দায়েরের পর রাত সাড়ে
৭টার দিকে নায়িকা হ্যাপিকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়। পরদিন ঢাকা
মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু তাতে
ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। নবাগত এ নায়িকা ‘কিছু আশা
কিছু ভালোবাসা’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়
করেছেন। এছাড়া তার কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে তিনি একটি
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন