জনপ্রিয় ডেস্ক : আফগানিস্তানের বিভিন্ন স্থানে
হামলা চালিয়ে তালেবান গেরিলা গোষ্ঠী অন্তত ১৫ বেসামরিক লোককে হত্যা করেছে। লগমান
প্রদেশের মুখপাত্র সারহাদি জাওয়াক জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী মিহতারলামে
রাস্তায় পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণে অন্তত চার ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া,
গজনি প্রদেশের আনদার জেলায় একটি নিরাপত্তা চৌকিতে তালেবান
গেরিলাদের হামলায় ১১ ব্যক্তি নিহত ও ৬ জন আহত হয়েছেন। সংবাদ
মাধ্যম জানিয়েছে,
নিহতরা সরকার সমর্থক বাহিনীর সদস্য যারা তালেবান সন্ত্রাসীদের
বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছিলেন।নিরাপত্তা চৌকিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬
তালেবান গেরিলাও নিহত হয়েছে। গত ৩১ ডিসেম্বর মার্কিন
নেতৃত্বাধীর ন্যাটো বাহিনী আফগানিস্তানে তাদের অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে। এর
পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী গত পহেলা জানুয়ারি মার্কিন
নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর কাছ থেকে দেশের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে।
তবে ১৩ হাজার ৫০০ বিদেশি সেনা আফগান নিরাপত্তা বাহিনীকে সামরিক প্রশিক্ষণ ও
পরামর্শ দেয়ার অজুহাতে সেদেশে রয়ে গেছে।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫
আফগানিস্তানের ২ প্রদেশে সংঘর্ষ, ৬ তালেবানসহ নিহত ২১
Tags
# আন্তর্জাতিক সংবাদ
About JONOPRIO24
আন্তর্জাতিক সংবাদ
Labels:
আন্তর্জাতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন