সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ উপমহাদেশের প্রাচীন ছাত্র সংগঠন
বাংলাদেশ ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন
করল বিয়ানীবাজার উপজেলা,
পৌর ও কলেজ ছাত্রলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে
বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের সামনে কেক কেটে ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক
উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের নের্তৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন
বিয়ানীবাজার কলেজ পৌর,
বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের প্রায় পাঁচ শতাধিক নেতা
কর্মী। এর আগে বিয়ানীবাজার কলেজ ক্যাম্পাস হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর
শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভার মাধ্যমে শেষ
হয়। বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা জহিরুল হক রাজুর সভাপতিত্বে ও উপজেলা
ছাত্রলীগ নেতা কাওছার আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা বেলায়েত
হোসেন, ওয়াহিদুজ্জামান টিপু,
শহিদুল ইসলাম, ফয়সল আহমদ, আতিকুল
হক শিমুল, জাকারিয়া মাহমুদ,
মাছুম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা কামাল হোসেন, হাসান
রেজা, অনির্বাণ চন্দ্র পল্লব,
হুমায়ুন কবির, আবু তাহের সাজু, এবিএস
সিদ্দিক, আফজল হোসেন, ছাদিকুর রহমান। পৌর ছাত্রলীগ নেতা রেজাউল আলম বেবি, সাদ্দাম
হোসেন, রুমেল আহমদ, জাকারিয়া আহমদ,
কলেজ ছাত্রলীগ নেতা ছিদ্দিকুর রহমান, অলিউর
রহমান, আল-নোমান, খালেদ খাঁন, জিহান আহমদ, রাসেল আহমদ, এ.এইচ মাহবুব,
জাবেদ হোসেন, নাহিদুল ইসলাম, মাছুম
আহমদ, জাফর আহমদ, আশরাফুল হক রুনু,
হালিম আহমদ, আহমেদ ফয়েজ হানিফ, তানভীর
আহমদ, আহমেদ জাকারিয়া,
ফায়েক আহমদ, আশরাফ হোসেন, জামান
হোসেন, আব্দুল কাদির,
আলী হোসেন, নাঈম, আব্দুল্লাহ, জোবের আহমদ, বুরহান
উদ্দিন, মাজেদুল হক, নিজু বৈদ্য, আবদাল হোসেন খা,
শরিফ আহমদ, মস্তাক আহমদ, শুভ আহমেদ, জহিরুল
হক সোয়েব, জহিরুল ইসলাম জয়,
জুনেদ, রুবেল, শান্ত, আব্দুল্লাহ
আল নোমান, আব্দুছ ছামাদ,
মিজানুর রহমান সহ আরও অনেক। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ
ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। ইতিহাস বলে জাতির শ্রেষ্ঠ সন্তানরাই ছাত্রলীগ
করে। বঙ্গবন্ধুর আদর্শকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে
ছাত্রসমাজের কাছে তুলে ধরতে কাজ করছে ছাত্রলীগ। আগামী দিনের বি.এনপি জামাতের
নৈরাজ্যের প্রতিবাদে বাংলার জনগণের পাশে থাকব আমরা। মুক্তিযোদ্ধের চেতনার বাংলাদেশ
ও উন্নত দেশ গড়তে শেখ হাসিনার নের্তৃত্বে বার বার বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায়
আনতে হবে। এই জনপদের কৃতি সন্তান নুরুল ইসলাম নাহিদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে
আমাদের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ৪ জানুয়ারি, ২০১৫
বিয়ানীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন