সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার
সাংস্কৃতিক কমান্ড (বিসাক)’র নিয়মিত নাট্য চর্চার দুই দশক পূর্তিতে রোববার থেকে শুরু হচ্ছে ‘৩ দিনব্যাপী নাট্যেৎসব’। বিয়ানীবাজার উপজেলা
পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ৩ দিনব্যাপী এ উৎসবে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে
উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’ নির্মাতা জাতীয় নাট্যব্যক্তিত্ব
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে এতে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ
সম্পাদক বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফ। এব্যাপরে বিয়ানীবাজার উপজেলা পরিষদের
হলরুমে বুধবার বিকেলে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এ উৎসবে অংশ নিচ্ছেন ৬ টি নাট্যদল। এদের
মধ্যে উদ্বোধনী দিন বিকেলে ইউনিভার্সেল থিয়েটার মঞ্চায়ন করবে ‘ছাড়পত্র’, সন্ধ্যা পৌনে ৮ টায়
নৃত্যশৈলি সিলেট করবে ‘দ্রোহকাল’। ২য় দিন বিকেল ৪ টায় স্বাগতিক বিসাক’র পরিবেশনায় ‘খ্যাপা পাগলার প্যাঁচাল’, সন্ধ্যা পৌনে ৬ টায়
নাট্যমঞ্চ সিলেটের ‘বধ্যভূমিতে শেষ দৃশ্য’, এবং সন্ধ্যা সাড়ে ৭ টায় ইউনিভার্সেল থিয়েটার ঢাকা পরিবেশন করবে ‘মহাত্মা’। সমাপনী দিন বিকেল ৪ টায়
মঞ্চায়ন হবে থিয়েটার বাংলা সিলেটের ‘রঙ্গের মানুষ’, সন্ধ্যা পৌনে ৬ টায় বিসাক’র ‘মন যখন যেমন’ এবং সন্ধ্যা সাড়ে ৭ টায়
নবশিখা নাট্যদল সিলেটের পরিবেশনায় মঞ্চায়ন হবে ‘কবর’।
রোববার থেকে মঙ্গলবার অনুষ্ঠেয় এ উৎসব মঞ্চে প্রতিদিন
থাকছে সঙ্গীত, কবিতা ও ছড়াপাঠের আসর। উৎসবকে সফল করতে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা
কামনা করেছেন বিসাক নাট্যেৎসব আয়োজক কমিটির আহবায়ক এনাম উদ্দিন ও সদস্য সচিব ছালেহ
আহমদ শাহীন।
.jpg)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন