জনপ্রিয় ডেস্ক : বেসরকারি টেলিভিশন
চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে আরো একটি মামলায়
রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ। তবে ধর্ষণ ও তথ্য প্রযুক্তি আইনের ওই মামলায়
সালামকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। প্রয়োজনে তাকে জেলগেটে
জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয়া হয়েছে। মঙ্গলবার ৫ দিনের রিমান্ড
আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সাবরীনা আলী এই আদেশ দেন। ক্যান্টনমেন্ট
থানায় কানিজ ফাতেমা নামে এক নারীর দায়ের করা এই মামলায় ওই থানার উপ-পরিদর্শক
(এসআই) মো. শাখাওয়াত হোসেন সালামকে রিমান্ডে নেয়ার আবেদন করেন। এ মামলায় কানিজ
ফাতেমার সাবেক স্বামী শাহ জালালই একমাত্র এজাহারনামীয় আসামি। মামলার
নথিপত্র থেকে জানা গেছে,
১৯৯৯ সালে কানিজ ও ফাতেমার বিয়ে হয়। বিয়ের চার বছর পর ইতালি চলে
যান শাহ জালাল। এর চারবছর পর ইতালি থেকে ফিরে এসে ফাতেমার পরিবারকে একটি ফ্ল্যাট ও
ফ্লোর লিখে দিতে বাধ্য করেন শাহ জালাল। কিন্তু এরপরও ফাতেমার ওপর শাহ জালাল
নির্যাতন করতে থাকলে তাকে তালাক প্রদান করেন ফাতেমা। এরপর গত ২০ সেপ্টেম্বর
ফাতেমার ক্যান্টনমেন্ট থানাধীন বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন শাহ জালাল। ৪ অক্টোবর
বাদিনীর অশ্লীল ছবি ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় পোস্টারিং করা হয়। গত ৬ নভেম্বর
এসব বিষয় একুশে টেলিভিশন প্রচার করে। উল্লেখ্য, এই কানিজ
ফাতেমারই দায়ের করা পর্নোগ্রাফি আইনের একটি মামলায় গত ৫ জানুয়ারি আবদুস সালামকে
গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় ৬ জানুয়ারি পুলিশ সালামের ৭ দিনের রিমান্ড আবেদন
করলেও তা নামঞ্জুর করেন আদালত। তবে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় গত ১১ জানুয়ারি
সালামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এখানো ওই মামলায় তাকে রিমান্ডে নেয়া
হয়নি।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০১৫
সালামের রিমান্ড নাকচ, জেলগেটে জিজ্ঞাসাবাদ
Tags
# জাতীয় সংবাদ
About JONOPRIO24
জাতীয় সংবাদ
Labels:
জাতীয় সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন