জনপ্রিয় ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের
রাজনৈতিক কার্যালয়ের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শনিবার দিবাগত রাত
২টা ৪২ মিনিটের দিতে এ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিএনপি
চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা সামসুদ্দিন দিদার ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন। তিনি বলেন, চেয়ারপারসনের কার্যালয়ের আশেপাশের
ভবনে বিদ্যুত সংযোগ থাকলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুত
সংযোগ নেই। তিনি জানান, ডেসকোর
লাইনম্যান মোকসেদ আলী বলেছেন, গুলশান থানার নির্দেশে তিনি
খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। এখন সেখানে কোনো আলো
নেই। আইপিএস বা জেনারেটরের কোনো ব্যবস্থা না থাকায় কার্যালয় এলাকা পুরোপুরি
অন্ধকার। উল্লেখ্য, শুক্রবার বিকেলে রাজধানীর
সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষেদের এক
সমাবেশে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, আগামী ২
ফেব্রুয়ারির মধ্যে অবরোধ ও হরতাল প্রত্যাহার না করলে বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়ার গুলাশান কার্যালয়ের গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন
করে দেয়া হবে। তারই পরিপেক্ষিতে এ কাজ করা হয়েছে এমনটিই ধারনা করা হয়েছে ।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫
খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুত বিচ্ছিন্ন
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন