জনপ্রিয় ডেস্ক : ভারতীয়
জনতা দল (বিজেপি) সভাপতি অমিত শাহ ও অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন ও সাবেক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে ফোনালাপ নিয়ে ২০ দলীয় ডাকা টানা অবরোধের
মধ্যে হঠাৎ করেই উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। গত পরশু বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিজেপি সভাপতি অমিত শাহর
ফোনালাপের বিষয়টি গনমাধ্যমে জানালে গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.
হাছান মাহমুদ দাবী করেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ ফোন করে অসুস্থতার খোঁজ-খবর নিয়েছেন
বলে যে খবর প্রচারিত হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। বরং খালেদা জিয়ার কার্যালয় থেকে
অমিত শাহর কার্যালয়ে দুই দফা ফোন করে কথা বলার চেষ্টা করা হয়েছে। হাসান
মাসুদের এই দাবীর পর বিএনপির পক্ষ থেকে মারুফ কামাল খান এবং রিজভী পৃথক বিবৃতির
মাধ্যমে ফোনালাপ নিয়ে আওয়ামীলীগকে মিথ্যাচার থেকে বিরত থাকতে বলেন এবং চ্যালেঞ্জ
ছুড়ে দেন। এরপর
ভারতের কলকাতার প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার বিজেপি সভাপতি অমিত শাহের ফোন করার
বিষয়টি নিশ্চিৎ করেন।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
অমিতই ফোন করেছিল খালেদা জিয়াকে , জানাল আনন্দবাজার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন