জনপ্রিয়
ডেস্ক : ইহুদিবাদী
ইসরাইলি বাহিনীর হামলায় লেবাননে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বা ইউনিফিলে
কর্মরত স্পেনের এক সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় তেল আবিবকে অভিযুক্ত করেছে স্পেন।
ইহুদিবাদী ইসরাইলি সেনা এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যে
গোলা বিনিময়ের সময় ওই শান্তিরক্ষী নিহত হন। জাতিসংঘে নিযুক্ত
স্পেনের রাষ্ট্রদূত রোমান ওয়ারজুন মারচেসি বুধবার নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, ইসরাইল
থেকে ছুটে আসা গোলার আঘাতে স্পেনের ওই সেনা নিহত হয়েছেন।
মারচেসি আরো বলেন, তার দেশ এই
হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছে। ওদিকে স্পেনের
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বুধবার সকালে হিজবুল্লাহ এবং
ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘর্ষের সময় ৩৬ বছর বয়স্ক করপোরাল ফ্রাঁসোয়া টোলেডো নিহত
হয়েছেন। এ ছাড়া,
স্পেনের প্রধানমন্ত্রী
মারিয়ানো রাজয় লেবাননে স্পেনের সেনা নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জাতিসংঘ
নিরাপত্তা পরিষদও শান্তিরক্ষী বাহিনীর সদস্যের নিহতের ঘটনায় সমবেদনা জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে
বলেছেন,এই নাজুক পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে সবাইকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে
হবে।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের জন্য ইসরাইল দায়ী : স্পেন
Tags
# ইউরোপের সংবাদ
About JONOPRIO24
ইউরোপের সংবাদ
Labels:
ইউরোপের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন