জনপ্রিয়
ডেস্ক : প্রেমিকা ক্যাটরিনা
কাইফের সঙ্গে গোপনে বাগদান পর্ব সেরে ফেললেন বলিউডের মোস্ট এলিজিবল্ ব্যাচেলর
রণবীর কপূর? হালফিল এমনই গুঞ্জন ছড়িয়েছে টিনসেল টাউনে।
গত বছরের ৩০ ডিসেম্বর লন্ডনে
নাকি এই বাগদান পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত
প্রতিবেদন অনুযায়ী,
বলিউডের বার্বি গার্ল ক্যাটরিনা ক্রিসমাস কাটাতে সপরিবারে লন্ডন
গিয়েছিলেন। কয়েকদিন পরেই রণবীরও নিউইয়র্ক রওনা দিয়েছিলেন।
সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু তথা পরিচালক অয়ন মুখোপাধ্যায়। গুজব ছড়িয়েছে যে, রণবীর
নিউইয়র্ক গিয়েছিলেন ঠিকই। কিন্তু মাঝপথে লন্ডনে নেমেছিলেন তিনি। আর তার কারণ ছিল,
বাগদান অনুষ্ঠান।
প্রকাশিত প্রতিবেদনে আরও
জানানো হয়েছে যে,
রণবীরের মা নীতু সিং এবং বাবা ঋষি কপূরও নাকি ছেলের জীবনের এই
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। একান্তই একটি পারিবারিক ছোটখাটো অনুষ্ঠানে
বাগদান পর্ব সম্পন্ন হয়।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন