জনপ্রিয়
ডেস্ক :
ফ্রান্সের বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’ তাকফিরি
সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বিরোধী লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে
শিগগিরই যোগ দিতে যাচ্ছে। ওই রণতরীতে র্যাফেল ও সুপার এটেনডার্ড জঙ্গী বিমান
থাকছে। এছাড়া রণতরীর সঙ্গে একটি সাবমেরিনও পারস্য উপসাগরে নিয়ে আসা হবে বলে জানা
গেছে। কথিত আইএসআইএল বিরোধী যুদ্ধে ফরাসি রণতরীর যোগ দেয়া
প্রসঙ্গে আগামি ১৪ জানুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ আনুষ্ঠানিক
ঘোষণা দেবেন বলে কথা রয়েছে। ‘চার্লস দ্য গল’ রণতরীটি
যেকোন অভিযানে অংশ নিতে পারবে বলে ফ্রান্সের সরকারি সূত্রে জানা গেছে। ২০১৪
সাল শেষে ইউরোপের দেশগুলো থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলে যোগ দেয়ার
প্রবণতা বেড়ে ৮২ শতাংশে দাঁড়িয়েছে, বছরের শুরুতে যা ছিল প্রায় অর্ধেক। গত
আগস্ট থেকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী
আইএসআইএলের অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তবে আইএসআইএল বিরোধী লড়াইয়ে কথিত
আন্তর্জাতিক জোটের এই অভিযান ব্যর্থ হয়েছে।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫
আইএসআইএল দমনের নামে পারস্য উপসাগরে আসছে ফরাসি রণতরী
Tags
# ইউরোপের সংবাদ
About JONOPRIO24
ইউরোপের সংবাদ
Labels:
ইউরোপের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন