দুলাল
হোসেন মৃধা : ফ্যাটের
তুলনায় আবেদনকারীর সংখ্যা কম হওয়ায় রাজধানীর মিরপুরে ফ্যাট প্রকল্পে আবেদনকারী ৩৪৫
জন কর্মকর্তাকেই ফ্যাট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ
(জাগৃক)। সাময়িকভাবে যারা ফ্যাট বরাদ্দ পেয়েছেন গতকাল শনিবার তাদের তালিকাও প্রকাশ
করা হয়েছে। তবে প্রথম কিস্তির টাকা পরিশোধের পর ফ্যাট বরাদ্দপ্রাপ্তাদের নামে
চূড়ান্ত বরাদ্দপত্র ইস্যু করা হবে বলে জাগৃকের একটি সূত্র জানিয়েছে । প্রকল্প
পরিচালক ও জাগৃকের মিরপুর গৃহসংস্থান বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী সাথী প্রিয়
বড়ুয়া বলেন, মিরপুরের জয়নগর প্রকল্পে নির্ধারিত ৫২০টি ফ্যাট বরাদ্দ নিতে সরকারী. আধা
সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে আদেনপত্র চাওয়া হয়। কিন্তু
ফ্যাটের তুলনায় আবেদনকালীর সংখ্যা কম হওয়ায় সকল কর্মকর্তাকেই ফ্যাট দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ফ্যাটের জন্য আবেদন জমা পড়েনি, সেগুলো বরাদ্দ
নিতে আগ্রহীদের কাছে আবারো আবেদন আহবান করা হবে। বাকি ফ্যাটের জন্য আবেদনকারীর
সংখ্যা বেশি হলে লটারির মধ্যে বরাদ্দ দেওয়া হবে। জাগৃকের কর্মকর্তারা বলেছেন, সরকারি, আধাসরকারি
ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে রাজধানীর
মিরপুরের ১৫ নম্বর সেকশনে ৪ একর জমির ওপর জয়নগর আবাসিক ফ্যাট প্রকল্পটি নির্মাণের
উদ্যোগ নেয় সরকার। এক হাজার ৫০০ বর্গফুট আয়তনের ৫২০টি ফ্যাট নির্মাণে প্রকল্পটির
ব্যয় ধরা হয়েছে ৩২১ কোটি ৮৬ লাখ ২৩ হাজার টাকা। প্রকল্প নির্র্মাণের সময়কাল হয়েছে
৪ বছর। জয়নগর প্রকল্পে ফ্যাট বরাদ্দ নিতে আগ্রহীদের ১ হাজার টাকা দিয়ে জাগৃক থেকে
আবেদনপত্র সংগ্রহের পর ২ লাখ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটসহ গত ১৫ অক্টোবরের
মধ্যে আবেদন করতে আহবান করা হয়। কিন্তু নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সংখ্যক আবেদনকারী
না হওয়ায় আবেদনের সময়সীসমা ১ মাস বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।
ওইদিন পর্যন্ত ৩৬৫ জন ফ্যাট বরাদ্দ নিতে আবেদন করেন। এর মধ্যে জামানত ফেরত নেওয়া ও
আবেদনপত্রে ত্রুটি থাকায় ৩৪৫ জনের আবেদন বৈধ বলে গণ্য হয়। ফ্যাটের তুলানায় বৈধ
আবেদনকারীর সংখ্যা কম হওয়ায় সবাইকে (৩৪৫ কর্মকর্তাকে) ফ্যাট বরাদ্দ দেওয়া সিদ্ধান্ত
নেয় জাগৃক। কর্মকর্তারা আরো বলেছেন, জয়নগর প্রকল্পে ১৪তলা বিশিষ্ট
পাঁচটি ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ভবনে ১০৪টি করে ফ্যাট থাকবে। প্রতিটি ফ্যাটের
আকার হবে ১ হাজার ৫শ বর্গফুট। প্রতিটি ফ্যাটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮ লাখ ১০
হাজার টাকা। যারা ফ্যাট বরাদ্দ পেয়েছেন পাবেন, তারা নির্মাণকালীন সময়ে (৪ বছরে)
নির্ধারিত মূল্যের ৫০ শতাংশ পরিশোধ করবেন। বাকি টাকা ফ্যাট হস্তান্তরের পর মাসিক
কিস্তিতে ১৫ বছরে পরিশোধ করবেন।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ১৭ জানুয়ারি, ২০১৫
ফ্যাটের তুলনায় আবেদনকারীর সংখ্যা কম মিরপুরে ফ্যাট পেলেন ৩৪৫ কর্মকর্তা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন