জনপ্রিয় ডেস্ক : প্রাণনাশ ও জমি দখলের অব্যাহত হুমকিতে আতঙ্কের মধ্যে দিন
কাটাচ্ছেন নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার শুন্যেরচর গ্রামের আওয়ামী লীগ
নেতা মো. খবির উদ্দিন ও তার পরিবার। সোমবার হাতিয়া প্রেস ক্লাবে কান্নাজড়িত কন্ঠে
সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ ঘটনায় রোববার রাতে হাতিয়া থানায় একটি সাধারণ
ডায়েরিও (জিডি) করেছেন খবির উদ্দিন। খবির উদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কিছুদিন আগে একই
এলাকার মো.আজিজুল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭), মোবাশ্বরের
ছেলে মো. আমজাদ (২৮), নাসির উদ্দিনের ছেলে মো.শাহীন (৩০),
মো.আজিরনের ছেলে মো.হোসেন (৪০), মো.মানিকের
ছেলে মো. আলী (৩০), মো.আছিয়ল হকের ছেলে মো. তাজুল ইসলাম
(৪০) মো.আবিয়ল হকের ছেলে মো. জামসেদ উদ্দিনের বিরুদ্ধে হাতিয়া থানায় ও হাতিয়া বিচারিক
আদালতে দুটি মামলা করে তিনি। এরপর থেকে আসামিরা তাকে মামলা প্রত্যাহার করে নেয়ার
জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেল। তিনি জানান, মামলা প্রত্যাহার করা করলে তাকে ও তার পরিবারের লোকজনকে
হত্যা করা হবে। তার ব্যবসা-বাণিজ্য বন্ধ ও জমিজমা জোরপূর্বক দখল করে নেবে বলে
হুমকি দিচ্ছে তারা। খবির উদ্দিন জানান, এসব কথা পুলিশকে বলেও কোনো লাভ হয়নি। মামলা হলেও এখন
পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের সামনে আসামিরা প্রকাশ্যে
ঘোরাফেরা করছে। যেন দেখেও না দেখার ভান করছেন মামলার তদন্ত কর্মকর্তা। ঘটনার এক
মাস পার হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তারে উদ্যোগ নেয়নি। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মো. আব্দুর রহমান জানান, তিনি
খোঁজ নিয়ে দেখেছেন আসামিরা কেউ বাড়িতে নেই। তাই তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে
না। মামলার ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. আব্দুস সামাদ বাংলামেইলকে জানান, মামলাটি
পূর্বের ওসি রেকর্ড করেছেন। তিনি মামলাটি সম্পর্কে জানেন না। তবুও এ ব্যাপারে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা
হবে বলেও জানান তিনি।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
প্রাণনাশের হুমকি, আতঙ্কে আ.লীগ নেতার পরিবার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন