সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিলেট
জেলার অন্যতম নেতা এড.শামসুজ্জামান জামানসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের
নেতাকর্মীদের বাড়িতে পুলিশের তল্লাশী ও
হয়রানীর প্রতিবাদ জানিয়েছে বিযানীবাজার উপজেলা বিএনপি। এর সাথে অবৈধ
সরকারের অবৈধ পুলিশের হাতে আটক বিএনপি,স্বেচ্ছাসেবকদল,যুবদল,ছাত্রদলসহ
অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। প্রতিবাদলিপিতে
বিয়ানীবাজার উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে
ধ্বংস করে বর্তমান স্বৈরাচার সরকার এই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্টা করতে চায়। এরই
অংশ হিসেবে তারা বাংলাদেশের বৃহত্তম জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ জাতীয়তাবদী দল
বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর মিথ্যা প্রহসনের মামলা দিয়ে তাদের আটক ও
হয়রানী করছে। তাদেরকে আটকের উদ্দেশ্যে বাড়িতে বাড়িতে তল্লাশী করে পরিবারের
সদস্যদের অযথা হয়রানী করছে। বর্তমান সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া,তারুণ্যের
অহংকার তারেক রহমান থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয়,জেলা ও
তৃণমুল নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দায়ের করে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে
দিতে চায়। তারা বলেন,
এই অবৈধ সরকার ক্ষতাকে কুক্ষিগত করে রাখার জন্য তারাই দেশের
সাধারণ মানুষকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করে এর দায় বিএনপির উপর চাঁপাতে চাচেছ।
কিন্তু দেশের মানুষ এখন সেটা বুঝে ফেলেছে। তাই জনগণ অতিষ্ট হয়ে মাঠে নেমে আসছে।
যার ভয়ে ভীত হয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুমের উদ্দেশ্যে বাড়িতে বাড়িতে
তল্লাশী ও আটক করে নিয়ে যাচ্ছে। তারা বিএনপি নেতা এডভোকেট শামসুজ্জামান জামানসহ
নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের এই অবৈধ তল্লাশী ও হয়রানী বন্ধ করার আহবান
জানান এবং এর সাথে আটক উপজেলা বিএনপি’র সভাপতি নজমূল হোসেন পুতুলসহ
বিএনপি, স্বেচ্ছাসেবক,যুবদল,ছাত্রদলসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। প্রতিবাদ জানিয়ে
বিবৃতিদাতারা হলেন,
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ রুকন চেযারম্যান,যুগ্ম সম্পাদক ছিদ্দিক আহমদ,সাংগঠনিক
সম্পাদক নজরুল খাঁন,
বিএনপি নেতা জসিম উদ্দিন , কবির আহমদ,ফয়ছল
উদ্দিন,মোঃ গিয়াস উদ্দিন,জুবের আহমদ, আব্দুল বাছিত,জিয়াউল হক, উপজেলা ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের
সদস্য সচিব বি. হোসেন বাবলু প্রমুখ।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৫
Home
বৃহত্তর সিলেটের সংবাদ
এড. শামসুজ্জামান জামানসহ বিএনপি নেতাকর্মীদের বাসায় তল্লাশী ও হয়রানীর প্রতিবাদ বিয়ানীবাজার বিএনপি’র
এড. শামসুজ্জামান জামানসহ বিএনপি নেতাকর্মীদের বাসায় তল্লাশী ও হয়রানীর প্রতিবাদ বিয়ানীবাজার বিএনপি’র
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন