জনপ্রিয় ডেস্ক : বাংলাদেশের বর্তমান
মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে চারদিনের সফরে বাংলাদেশে আসা ইউরোপীয়
পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দলকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাফ জানিয়ে
দিয়েছে, নাশকতা ও সংলাপ একসঙ্গে চলতে পারে না। আগে নাশকতা, সহিংসতা বন্ধ করতে হবে। ৬ সদস্যের ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগ
নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক
উপদেষ্টা ড. গওহর রিজভী। বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক
কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরআগে এ প্রতিনিধি দলটি বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়ার সঙ্গেও দেখা করেছে। বিএনপি তাদের হাতে সাম্প্রতিক সময়ে গুম-খুনের
শিকার বিরোধী দলের নেতাকর্মীদের একটি তালিকা তুলে দিয়েছে। গওহর রিজভী বলেন,
‘সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয়
উপ-কমিটির প্রতিনিধি দলকে আমরা জানিয়ে দিয়েছি, সহিংসতা, নাশকতা ও সংলাপ
একসঙ্গে চলতে পারে না। আগে নাশকতা, সহিংসতা বন্ধ করতে হবে। দেশে
সহিংসতা চলছে। যারা এমনটা করছে তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। এক সঙ্গে দুইটা হয়
না।’ রিজভী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী
আগেই বলে দিয়েছেন, নির্বাচনের সময় যখন
আসবে, তখন সবার সঙ্গেই কথা বলা হবে। সংলাপ ও আলোচনা হবে। আমরা চাই দেশে অবাধ
ও সুষ্ঠু একটি নির্বাচন হোক। এ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী ২০১৯ সালে। তা হবে
গণতান্ত্রিক কাঠামোর মধ্যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে।’ ৬
সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্বে ছিলেন উপ-কমিটির উপ-প্রধান ক্রিশ্চিয়ান দান
প্রেদা। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষে ছিলেন- দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল
ইসলাম, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান
প্রমুখ।Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫
আগে নাশকতা বন্ধ করতে হবে
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন