জনপ্রিয় ডেস্ক : বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন
কণ্ঠশিল্পী বেবী নাজনীন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে
বেবী নাজনীন খালেদা জিয়ার গুলশানে বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে যান। কিন্তু
পুলিশ তাকে প্রবেশ করতে দেয়নি। বেবী নাজনীন প্রায় আধা ঘণ্টা কার্যালয়ের সামনে
অপেক্ষা করেন। পরে রাত ৮টার দিকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে খাবার নিয়ে এসেছিলেন
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্য বেবী নাজনীন। উল্লেখ্য, গত ৩
জানুয়ারি রাত থেকে নিজের গুলশান কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া। গত বুধবার রাত থেকে খাবার প্রবেশে পুলিশ বাধা দেয়ায় চেয়ারপারসনের
গুলশান রাজনৈতিক কার্যালয়ে শুকনো খাবার খেয়েই কার্যালয়ের কর্মচারী ও চেয়ারপারসনের
নিরাপত্তারক্ষীরা দিন কাটাচ্ছেন। শনিবার বেলা সোয়া ১২টার দিকে
গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মচারীদের জন্য আনা খাবারও ফেরত দেয় আইনশৃঙ্খলা
বাহিনী। এছাড়া গত শুক্রবার বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিনী
নাসরিন কাদের খালেদার সঙ্গে দেখা করতে এসেও অনুমতি পাননি। পরে তিনি সেখান থেকে
ফিরে যান।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৫
খালেদার কার্যালয়ের সামনে থেকে বেবী নাজনীন আটক
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন