সুফিয়ান
বিন হোসাইন,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার সরকারী কলেজ শিবিরের
সভাপতি জাকারিয়া আহমদের বাড়িতে মঙ্গলবার পুলিশী তল্লাশী এবং নেতাকর্মীদের হয়রানীর
তীব্র নিন্দা জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের
নেতারা । তাঁরা পুলিশি হয়রানী বন্ধের আহবান জানিয়ে বলেছেন, অবৈধ
সরকারকে রক্ষা করার জন্য প্রশাসন বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর যে দমন-পীড়ন
চালাচ্ছে, তার পরিণতি হবে ভয়াবহ। বর্তমানের প্রতিটি অন্যায়, অপকর্মের
জন্য আওয়ামীলীগ ও তাদের আজ্ঞাবহ পুলিশদেরকে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাড়াতে হবে।
এদিকে সরকারের পদত্যাগ,
হত্যা-নির্যাতন বন্ধ, দ্রুত জাতীয় নির্বাচন
অনুষ্টান এবং আটক নেতাকর্মীদের মুক্তির
দাবীতে ২০ দলীয় জোটের চলমান ৭২ ঘন্টার হরতালের ৩য় দিন (১০ ফেব্রুয়ারী)
মঙ্গলবার বিয়ানীবাজারে খন্ড খন্ড মিছিল ও
ব্যাপক পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার ভোর থেকে পৌর শহরের বিভিন্ন
গুরুত্বপূর্ণ স্পটে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন নেতাকর্মীরা। মঙ্গলবারের ন্যায়
সোমবারও হরতালের সমর্থনে শিবির
নেতাকর্র্মীরা উপজেলায় পিকেটিং করেন।
কর্মসূচীগুলোতে নেতাকর্মীদের মধ্যে ছিলেন উপজেলা দক্ষিণ শিবিরের সভাপতি ছাদিকুর
রহমান, উত্তরের সভাপতি জাহাঙ্গির আলম, কলেজ সভাপতি জাকারিয়া আহমদ, উত্তরের
সেক্রেটারি রেদওয়ানুল করিম রাযিম, কলেজ সেক্রেটারি রুকন উদ্দিন, দক্ষিণের অর্থ সম্পাদক তাইছির
মাহবুব রাজন, শিবির নেতা সাহেদ আহমদ,
খায়রুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫
Home
বৃহত্তর সিলেটের সংবাদ
পুলিশী হয়রানীর নিন্দা বিয়ানীবাজার জামায়াতের পৌর শহরে শিবিরের ব্যাপক পিকেটিং
পুলিশী হয়রানীর নিন্দা বিয়ানীবাজার জামায়াতের পৌর শহরে শিবিরের ব্যাপক পিকেটিং
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন