জনপ্রিয় ডেস্ক : দেশের ১৫ বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেয়া হলো একুশে পদক। আজ বৃহস্পতিবার
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে
পদক তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ এখন সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখছে।
কিন্তু তাদের সেই স্বপ্নকে আগুনে পুড়িয়ে দেয়া হচ্ছে। এটা কোন ধরনের রাজনীতি?’ তিনি বলেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতি
এগিয়ে যেতে পারে না। আমাদের স্বপ্ন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। কিন্তু
কোমলমতি শিক্ষার্থীরা আজ স্কুলে যেতে পারছে না।’ বিএনপির চলমান হরতাল
অবরোধের প্রতি ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১
জানুয়ারি আমরা ৪ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ছাত্রছাত্রীর হাতে বই তুলে দিয়েছি। কিন্তু ৬
জানুয়ারি থেকে অবরোধ-হরতাল চলছে। প্রতিটি কর্মদিবসে হরতাল দেয়া হচ্ছে। আমাদের
ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না। তারাই আমাদের ভবিষ্যৎ। অথচ তাদের পড়ালেখায় বাধা
দেয়া হচ্ছে।’ বই পাওয়া এসব শিক্ষার্থীদের অপরাধ কী তা
জানতে চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দরিদ্র
বাবা-মায়েরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারেন না। তাই আমরা তাদের বৃত্তি দিয়ে
স্কুলে পাঠাচ্ছি। ৭৮ লাখ ৫০ হাজার ছাত্রছাত্রীকে বিশেষ বৃত্তি দেয়া হচ্ছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘অনেকে দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে দুই দলের
নেত্রীকে এক করে ফেলেন। এটা কেমন অবিচার? আমরা যেখানে
দেশকে এগিয়ে নিচ্ছি, সেখানে অন্যজন ধ্বংসযজ্ঞ চালিয়ে
যাচ্ছে। অথচ আপনারা দোষারোপের সময় দুইজনকেই এক করে ফেলেন, এ কেমন কথা!’ প্রধানমন্ত্রী বলেন, ‘যেদিন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে সেদিন
থেকেই হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত। আন্দোলনের নামে এ হরতাল মূলত পরীক্ষার্থীদের
বিরুদ্ধেই। কারণ শিক্ষার প্রতি তাদের দরদ নেই। তারা চায় না জাতি শিক্ষিত হোক।’ প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিক্ষা, সংস্কৃতি,
অর্থনীতি, প্রযুক্তি, খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা,
বিদ্যুৎ, খেলাধুলা ও মানুষের
জীবন-যাত্রার মানোন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।তিনি
বলেন, ‘যখন দেশের মানুষ সুন্দর ও সাচ্ছন্দ্যপূর্ণ জীবনের
স্বপ্ন দেখা শুরু করেছে তখন সে স্বপ্নকে পুড়িয়ে দেয়া এ কেমন আন্দোলন?’ গোপন জায়গা থেকে আন্দোলনের ঘোষণা দিয়ে মানুষ হত্যা করার দুর্বৃত্তায়ন থেকে
দেশকে রক্ষা করতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী একুশে পদক পাওয়া ব্যক্তিদের ধন্যবাদ জানান এবং তাদের সফলতা ও
দীর্ঘায়ু কামনা করেন।এবার যারা একুশে পদক পেলেন- ভাষা আন্দোলনে পিয়ারু সরদার
(মরণোত্তর), মুক্তিযুদ্ধে অধ্যাপক মো.
মজিবর রহমান দেবদাস, ভাষা ও সাহিত্যে অধ্যাপক দ্বিজেন
শর্মা ও মুহম্মদ নূরুল হুদা, শিল্পকলায় আব্দুর রহমান
বয়াতি (মরণোত্তর), এসএ আবুল হায়াত ও এটিএম শামসুজ্জামান,
শিক্ষায় অধ্যাপক ডা. এমএ মান্নান ও সনৎ কুমার সাহা, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, সাংবাদিকতায়
কামাল লোহানী, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর, সমাজসেবায় ঝর্ণা ধারা চৌধুরী, শ্রীমৎ
সত্যপ্রিয় মাথের ও অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫
বেঁচে থাকার স্বপ্ন পোড়াচ্ছে বিএনপি
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।
.jpg)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন