জনপ্রিয় ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল আবারও
সংঘাত শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক ত্রাণ তৎপরতা
বিষয়ক কর্মকর্তা জেমস রাওলি। আজ (বৃহস্পতিবার) পশ্চিমতীরের রামাল্লায় এক সাংবাদিক
সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি। জাতিসংঘের ফিলিস্তিন সংক্রান্ত
মানবিক ত্রাণ বিষয়ক প্রধান বলেছেন, পরিস্থিতি ভাল মনে হচ্ছে না এবং
যেকোন সময় আরেকটি সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। গত
গ্রীষ্মে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর পাশবিক আগ্রাসনে
বিধ্বস্ত গাজা ভূখণ্ডে মানবিক তৎপরতার জন্য অতিরিক্ত ৭০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার
সহযোগিতা চেয়েছেন। গাজার ওপর থেকে অন্যায় অবরোধ
তুলে নেয়ার জন্য তিনি ইহুদিবাদী ইসরাইলের প্রতিও আহ্বান জানান। তিনি
আরো বলেন, গাজা পুর্নগঠনের জন্য এবং সেখানকার পরিস্থিতি যুদ্ধের আগের অবস্থায়
ফিরে নিতে নির্মাণ সামগ্রী অবাধে আনা-নেয়ার
প্রয়োজন হয়ে পড়েছে। এ পরিপ্রেক্ষিতে গাজার ওপর থেকে এখনই অবরোধ তুলে নিতে হবে বলে
তিনি মন্তব্য করেন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন
এবং আরব লীগ প্রধান নাবিল আল-আরাবি এক যৌথ বিবৃতিতে গাজার পুর্নগঠনে অপর্যাপ্ত
অর্থের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করার এক সপ্তাহের কম সময়ের মধ্যে জাতিসংঘের
কর্মকর্তা এই মন্তব্য করলেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন