জনপ্রিয় ডেস্ক : স্পেনের রাজধানী মাদ্রিদের আন্তর্জাতিক
বিমানবন্দর এখন গৃহহীন ও ভাসমান মানুষদের আশ্রয়স্থল হয়ে উঠছে। ইউরোপের পঞ্চম
ব্যস্ততম বিমানবন্দর দিয়ে বছরে চার কোটি যাত্রী যাতায়াত করে আর এ বিমানবন্দরের
চতুর্থ টার্মিনালটি গৃহহীন এবং ভাসমান মানুষদের আশ্রয় হয়ে উঠেছে। পুলিশ বলেছে,
অন্তত ৩০ ব্যক্তি এ টার্মিনালে স্থায়ী ভাবে ঘুমায়। তবে শীতের সঙ্গে পাল্লা দিয়ে
এ সংখ্যা বাড়ছে এবং বড়দিনের দু’দিন আগে এ সংখ্যা ৪২’এ গিয়ে ঠেকেছিল। ভেতরের
উষ্ণতা, নিরাপত্তা ব্যবস্থা এবং মাগনা স্নানসহ অন্যান্য কাজের
সুবিধা গৃহহীন মানুষদের বিমানবন্দরের দিকে টেনে আনছে। বিমানবন্দরকে প্রকাশ্যস্থান
হিসেবে বিবেচনা করা হয় এবং গোলযোগ না করলে গৃহহীন মানুষরা অনায়াসে এখানে আশ্রয়
নিতে পারে। তাদেরকে ঘুমানোর অনুমতি দেয় স্পেনের কর্তৃপক্ষ।
এদিকে, বিমানবন্দরে ভিক্ষা করে দৈনিক ১৫ ইউরো অর্থাৎ ১৮ মার্কিন ডলার আয় করা যেতে পারে। এ জন্য অনেকেই এখানে দিনভর ভিক্ষা করে এবং মাদ্রিদের উপশহর থেকে সুপ খেয়ে রাতে ঘুমানোর জন্য শেষপর্যন্ত বিমান বন্দরেই ফিরে আসে। এ ছাড়া, যাত্রীদের ট্রলি ঠেলেও কিছু পয়সা আয়ের সুযোগ রয়েছে। ২০০৮ সালের অর্থনৈতিক মন্দায় স্পেনের লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে। অর্থনৈতিক মন্দা কেটে গেছে বলে সরকারি ভাবে দাবি করা হলেও দেশটিতে বর্তমানে বেকারত্বের হার ২৪ শতাংশ। অর্থাৎ দেশটির প্রতি চার জনে একজন এখনো বেকারত্বের কঠোর বোঝা বহন করছে। ২৩ হাজার মানুষ গৃহহীন বলে স্পেনের সর্বশেষ পরিসংখ্যানে দাবি করা হলেও প্রকৃত সংখ্যা ৪০ হাজারের কাছাকাছি বলে ধারণা করছে দাতব্য সংস্থাগুলো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন