জনপ্রিয় ডেস্ক : মুখ্যমন্ত্রী হওয়ার পর
প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সফরে
আসছেন আগামীকাল বৃহস্পতিবার। বৃহস্পতিবার
কলকাতার দমদমে নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে
রওনা হওয়ার কথা রয়েছে। বুধবার সফর উপলক্ষে রাজ্যের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মমতা
বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটা আমার মুখ্যমন্ত্রী হওয়ার
পর প্রথম বাংলাদেশ সফর। এ সফর গর্বের ব্যাপার। তাদের ঐতিহাসিক ভাষা দিবসে আমি
যাচ্ছি। এজন্য গর্ববোধ করছি। সেখানে ভাষা শহীদদের সম্মান জানাব।' তিনি আরো বলেন,
' সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর
সাথে আমার বৈঠক হবে। এ সফরে দুদেশের সর্ম্পক আরো দৃঢ় হবে।' মুখ্যমন্ত্রী বলেন,
'ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে কলকাতায় একটি শহীদ মিনার
নির্মাণ করা হবে।'
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫
Tags
# জাতীয় সংবাদ
About JONOPRIO24
জাতীয় সংবাদ
Labels:
জাতীয় সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন