জনপ্রিয় ডেস্ক : ছোট পর্দার
নিয়মিত মুখ অর্চিতা স্পর্শিয়া এবার চলচ্চিত্রের অভিনেত্রী হওয়ার প্রস্তুতি
নিচ্ছেন। ভালো চিত্রনাট্য ও ভালো চরিত্রের অপেক্ষায় রয়েছেন তিনি। হুট করে কোনো
সিদ্ধান্ত নিতে চান না তিনি, বুঝেশুনেই পা ফেলতে চান সিনেপাড়ায়। এ বিষয়ে স্পর্শিয়া জানান,
দু তিনটি সিনেমার ব্যাপারে কথা হয়েছিল। কিন্তু ব্যাটে-বলে সবকিছু
মেলেনি বলে আমার সিনেমাগুলো করা হয়নি। তবে এ বছর একটি সিনেমা করতে পারি। এটা আবার
সরকারি অনুদানেরও হতে পারে। তবে চূড়ান্ত হয়নি কিছু। স্পর্শিয়া বলেন,
হরহামেশাই চলচ্চিত্রের অফার আসছে। কিন্তু আমি মনে করি, চলচ্চিত্র ব্যাপারটি এত সোজা নয়। শুধু ভালো অভিনয় জানলেই চলে না। আমি
চলচ্চিত্রের এ টু জেড নিয়ে পড়াশোনা করতে চাই। আরও পাকাপোক্ত হয়ে তবেই সিনেমা করবো। সিনেমাতে কোন ধরনের
চরিত্রে কাজ করবেন - এ প্রশ্নের জবাবে স্পর্শিয়া বলেন,
আমি কোনো নির্দিষ্ট প্যাটানের্র অভিনেত্রী হতে চাই না। আমার
ফ্যান, ফলোয়ারস সবাই জানে আমি আসলে কোন ধরনের অভিনেত্রী।
আমি এমন সব চরিত্রেই কাজ করতে চাই, যার মাধ্যমে দর্শককে
কোনো মেসেজ দিতে পারবো।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫
ভালো চরিত্রের অপেক্ষায় স্পর্শিয়া
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন