জনপ্রিয় ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একজন ব্যক্তিগত নিরাপত্তাকর্মীকে আটক
করেছে বাড্ডা থানা পুলিশ। সকালে বাড্ডা এলাকা থেকে আটক করা হয়েছে বলে
হাজী হারুন অর রশিদ নামে ওই নিরাপত্ত্বা কর্মীর ছেলে মুন্না জানিয়েছেন।আটকের বিষয়টি নিশ্চিত করে বাড্ডা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, ‘হাজী হারুন অর রশিদ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। নাশকতার মামলায়
তাকে আটক করা হয়েছে। দুই তিন বছর আগে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
ব্যক্তিগত নিরাপত্তা টিমে (সিএসএফ) সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন।’ তবে মুন্না বলেন, তার বাবা এখনও সিএসএফের
সদস্য। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত প্রধান নিরাপত্তা কর্মকর্তা
কর্নেল (অব.) আব্দুল মজিদ তার সম্পর্কে বলেন, ‘হাজী
হারুন অর রশিদকে ঠিক সিএসএফ সদস্য বলা যাবে না। কিছু রাজনৈতিক কর্মসূচিতে বিএনপি
চেয়ারপারসনের নিরাপত্তার জন্য অতিরিক্ত লোক লাগে। তখন স্বেচ্ছাসেবক হিসেবে তিনি
দায়িত্ব পালন করেন।’
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫
খালেদার ‘ব্যক্তিগত নিরাপত্তাকর্মী’ আটক
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন