এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স : অল
ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবার ৭ম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আয়েবার প্রধান কার্যালয়ে এ সভা
অনুষ্ঠিত হয়েছে । আয়েবার সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিবের সভাপতিত্বে ও মহাসচিব কাজী
এনায়েত উল্লার পরিচালনায় সভায় সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, আয়েবার
সহসভাপতি ফখরুল আকম সেলিম, ডঃ জিন্নুরাইন জায়গিরদার,
শরিফ আল মোমিন, আব্দুর রব মিন্টু,
নুরুল ওয়াহিদ, কামাল মিয়া, মনির আহমদ । এ সময় ফ্রান্স, ইতালি,
গ্রীস, আয়ারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন
দেশের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন । সভায় বক্তারা বলেন,২০১২ সালের
১লা ডিসেম্বর গ্রীসের রাজধানী এথেন্স থেকে যাত্রা শুরু হওয়া এই সংগঠন ইউরোপের ৩০টি
দেশে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে থাকে। বক্তারা
বলেন, আগামী মে মাসে দুই দিন ব্যাপী আয়েবার ২য় গ্র্যান্ড
কনভেনশন এবং কৃতি প্রবাসী বাংলাদেশীকে আয়েবা এয়াওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া
প্রবাসী কল্যানার্থে ব্যাঙ্ক প্রতিষ্ঠা করা, আগামী অগাস্ট
মাসে প্যারিসে ইউরোপীয়ান দেশের সমন্বয়ে আয়েবা গোল্ড কাপ ফুটবল টুনামেনেন্ট
অনুষ্ঠিতসহ আয়েবার উদ্যোগে বিষয়ভিত্তিক কয়েকটি সেমিনার,প্রবাসীদের
ভোটাধিকার, প্রবাসীদের জন্য বাংলাদেশ সংসদে সংরক্ষিত আসন,বিপদগ্রস্থ প্রবাসী বাংলাদেশীদের সাহায্যার্থে এগিয়ে আসা, প্রমোটিং বিজনেসসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্বান্ত নেয়া হয়। পরে
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়েবার সভাপতি ও মহাসচিব ।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫
প্যারিসে অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবার সভা অনুষ্ঠিত
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন