জনপ্রিয় ডেস্ক : ঢাকার মহানগর
হাকিম আদালত থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় তল্লাশির
যে আদেশ দেওয়া হয়েছে তা কার্যকর করতে হলে আইনজীবীদের উপস্থিতি নিশ্চিতের দাবি
জানিয়েছেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। যিনি খালেদা জিয়ার
আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। রোববার সন্ধ্যায়
আইনজীবী সমিতির নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খালেদা
জিয়ার কার্যালয়ে তল্লাশির নামে একটি নাটক হতে পারে। সেখানে পুলিশের সদস্যরা বোমা
কিংবা গ্রেনেড নিয়ে দায় চাপাতে পারে।’
‘ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, কোনো জায়গায় তল্লাশি চালানোর আগে নিরপেক্ষ লোক দিয়ে পুলিশ সদস্যদের দেহ তল্লাশি করতে হবে।’সে কারণেই গুলশান কার্যালয় তল্লাশি করতে হলে আগে পুলিশের দেহ তল্লাশি করতে হবে বলে মনে করেন বিশিষ্ট এই ফৌজধারি আইন বিশেষজ্ঞ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন