জনপ্রিয় ডেস্ক : আওয়ামী
লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়ার ভুল
সিদ্ধান্তের কারণে তার দলের নেতাকর্মীরা দিশেহারা। তারা সমাজে মুখ দেখাতে পারছেন
না। তারা অন্ধকারের অতল গহব্বরে হারিয়ে গেছেন। খালেদা জিয়া যেভাবে সন্ত্রাসের
অন্ধকারে হারিয়ে গেছেন, সেখান থেকে আর রাজনৈতিকভাবে আলোর
মুখ দেখার কোনো সম্ভাবনা নেই।’ রোববার দশম জাতীয় সংসদের পঞ্চম
অধিবেশেনে রাষ্ট্রপতির ভাসনের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। খালেদ
মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া ৫ জানুযারির নির্বাচন বয়কট করার একমাত্র উদ্দেশ্য ছিল
দেশের গণতন্ত্র যেনো মুখ থুবড়ে পড়ে যায়। তাই কিনি বলেছিলেন- রক্ত দিয়ে হলেও ৫
জানুয়ারির নির্বাচন প্রতিহত করবেন। কিন্তু তিনি পারেন নাই, এ দেশের ১৬ কোটি মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে সাংবিধানিক ধারাবাহিকতা
রক্ষা করেছে।’ তিনি বলেন, ‘প্রতিহিংসার বশত হয়ে খালেদা জিয়া ৫
জানুয়ারি অবরোধ ডেকেছে। সেচ্ছায় তিনি অবরুদ্ধ হয়ে আছেন। এ অবরোধ, হরতালে ১১৫ জন মারা গেছেন। এর দায়-দায়িত্ব কার? কে নিবে এ হত্যার দায়িত্ব? অব্যশই
সন্ত্রাসীদের মহারানী খালেদা জিয়াকে এর দায়-দায়িত্ব নিতে হবে। তার অবরোধে
অগ্নিদগ্ধ হয়ে মাতৃগর্ভের শিশু মারা গেছেন।’ সংলাপ
আহ্বানকারীদের সমালোচনা করে খালেদ মাহমুদ বলেন, ‘১/১১ সময় বাংলাদেশের গণতন্ত্রকে
অবরুদ্ধ করা হয়েছিল। শেখ হাসিনাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও শারীরিক ও রাজনৈতিক
নির্যাতন করে হত্যার চেষ্টা করা হয়েছিল। তখন আমরা এ সুশীলদের কর্মকাণ্ড দেখেছি।
তাদের কর্মকাণ্ড ও কথাবার্তা গণতন্ত্রের বিরুদ্ধে ছিল। তারা বাংলাদেশকে বিরাজনৈতিক
করণ করতে চেয়েছিল। আজকে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। টেলিফোন সংলাপের মাধ্যমে
তারা কি ধরনের ষড়যন্ত্রর করছে, জাতি দেখেছে। তাদের
ষড়যন্ত্র আজকে মানুষের কাছে ধরা পড়ে গেছে। কাজেই এ ষড়যন্ত্রকে দমন করার জন্য
সরকারকে আরো কঠোর থেকে কঠোর হতে হবে। এর কোনো বিকল্প নেই।’ বেগম
খালেদা জিয়ার কবর রচনার মধ্য দিয়ে দেশের বর্তমান সঙ্কট থেকে উত্তরণ সম্ভব বলে
মন্তব্য করেন তিনি।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ১ মার্চ, ২০১৫
খালেদার আর আলোর মুখ দেখার সম্ভাবনা নেই
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন