ফ্রান্স প্রতিনিধি :
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিত রায়, আশিকুর রহমান বাবু হত্যা এবং ব্লগার
রাফিদা আহমেদ বন্যাকে হত্যা চেষ্টার প্রতিবাদে প্যারিসের মানববন্ধন ও প্রতিবাদ
সমাবেশ করেছে ফ্রান্সস্থ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ মাইনোরিটি
ওয়াচ । রোববার প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্তরে এ মানববন্ধন হয় । সভার শুরুতে
ব্লগার অভিজিত রায় ও আশিকুর রহমান বাবু আত্নার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন
করা হয় । মাইনোরিটি ওয়াচের সাধারন সম্পাদক প্রকাশ কুমার বিশ্বাসের পরিচালনায়
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্টা নাজিম
উদ্দিন, সভাপতি বেনজির আহমদ সেলিম, বৃহত্তর চট্ট্রগ্রাম সমিতির সভাপতি সুমন বড়ুয়া, সহ সাধারন সম্পাদক সুজয় বড়ুয়া, মাইনোরিটি
ওয়াচের সভাপতি সৌমেন বড়ুয়া লিটন, বুড্ডিস এসোশিয়েশনের
সভাপতি দিপংকর বড়ুয়া, মানবাধিকার কর্মী বিভা রানী বিশ্বাস,
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রানা চৌধুরী, যুব ইউনিয়ন
ফ্রান্স এর সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র কুমার চন্দ্র, সাধারন
সম্পাদক কামরুল ইসলাম উজ্জল, প্রচার সম্পাদক আবু তাহের,
ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারন সম্পাদক আল আমিন শাহিন,
পুথি পাঠক কাব্য কামরুল, গীতন চৌধুরী,
সব্য শাচী সরকার, রহমত উল্লাহ, আলকা বড়ুয়া, সৃজনী, সুনীলসহ
আরো অনেকে । এ সময় বক্তরা বলেন, অভিজিৎ ও আশিকুর রহমান
বাবু হত্যা কোন সাধারণ ঘটনা নয়। মূলত এ হত্যার মাধ্যমে মুক্ত চিন্তার বিকাশকে
হত্যা করা হয়েছে। অভিজিৎ সমাজে কে অনেক কিছু দিতে পারত । কিন্তু মৌলবাদী অশক্তি
তাকে বাচতে দিল না । মুক্তচিন্তার মানুষকে হত্যা করলেও তার চিন্তা দর্শন কে কোন
ভাবেই হত্যা করা যাবে না। পর পর এই হত্যা কান্ড মুক্তমনা লেখনীর প্রতি হুমকি তৈরী
করেছে । স্বাধীন চিন্তা প্রকাশের পথকে বাধা মুক্ত করতে এই হত্যাকান্ড সহ সকল
মুক্তচিন্তাবিদ হত্যার বিচার করতে হবে । একই সাথে জড়িতদের খুজে বের করে
দৃষ্টান্তমূলক শাস্তির দিবে হবে ।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
ব্লগার অভিজিত রায় ও আশিকুর রহমান বাবু হত্যাকান্ডের প্রতিবাদে প্যারিসে মানববন্ধন
ব্লগার অভিজিত রায় ও আশিকুর রহমান বাবু হত্যাকান্ডের প্রতিবাদে প্যারিসে মানববন্ধন
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন