লিসবন,পর্তুগাল : বৈশাখ আসে নতুন আশার আলো নিয়ে বাঙালির আবেগ দোল খায় নববর্ষ
বৈশাখের আগমনে কেবল দেশে নয়, জীবন জীবিকার তাগিদে প্রবাসে
যেখানে বাঙালির অবস্থান, সেখানে বেজে ওঠে আবহমান বাংলার
সুর- “এসো হে বৈশাখ, এসো এসো...।
লিসবনে অবস্তিত সেরাফিনা পার্কে ৬ই বৈশাখ ১৪২২, ১৯ শে
এপ্রিল ২০১৫, বাংলা নববর্ষ কে বরন করতে পর্তুগালে বসবাসরত
বাংলাদেশ কমিউনিটি অব পর্তুগাল আয়োজনে পর্তুগাল রাজধানী লিসবন কমিউনিটি
ব্যাক্তিত্ত ও বিশিষ্ঠ ব্যাবসায়ী মহিন উদ্দিন এর পরিচালনায় বাংলাদেশ কমিনিটির সাধারণ সম্পাদক খালেদ হোসাইন
, সাংগঠনিক সম্পাদক তাহের আহমেদ চৌধুরী। সদস্যবৃন্দের
মধ্যে উপস্হিত ছিলেন ইউসুফ তালুকদার, কাজী এমদাদ ,সাইদুজ্জামান লাবু , সিকদার লিসবনে অবস্হিত
বায়তুল মোকাররম মসজিদের সভাপতি রানা তসলিম, মার্তিম মনিজ
মসজিদের সভাপতি মোহাম্মেদ সোলায়মান,তরুন উদ্দোগতা রনি
মোহাম্মেদ, মামুন, আল মাসুদ সুমন,মনিরুল ইসলাম সহ অন্যান্য কমিনিটি ব্যাক্তিবর্গ
সহ বিভিন্ন রাজনৈতিক,
সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী
বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের নিয়মিত নজরুল সংগীত শিল্পী মোশাররফ হোসাইন
তার সুরের তালে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।পহেলা বৈশাখ পুরনো জীর্ণতাকে ঝেড়ে
ফেলে আমাদের যাপিত জীবনে নতুন সম্ভাবনা ও নতুন প্রত্যাশা জাগিয়ে তুলতেই শুধু নয়,
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সম্প্রীতিতে একাকার হওয়ার
প্রেরণাও জোগায়। পহেলা বৈশাখই হচ্ছে বাঙালির জীবনে সবচেয়ে বড় সার্বজনীন উৎসব আর
তারই প্রমান লিসবনে অবস্তিত সেরাফিনা পার্কে আজ ধর্ম বর্ণ ও দল মত নির্বিশেষে শত
শত প্রবাসীদের বাংলাদেশীদের বৈশাখ উদযাপনে উপস্হিতি।বর্নিল সাজে বিশেষ করে
তরুন-তরুণী, শিশু-কিশোর আবাল-বৃদ্ধ-বনিতার বৈশাখি সাজে
মঙ্গল শোভাযাত্রা দেখে মনে হয়েছে এ যেন লিসবনের বুকে ছোট্ট এক বাংলাদেশ। বাংলা ও
বাঙালির লোকজ সংস্কৃতির এ উৎসবের দিনটিতে শত
দুঃখ, কষ্ট,
অভাব, অস্থিরতা, রাজনৈতিক ডামাডোল আর বিপর্যয়কে পায়ে ঠেলে বাঙালি তার ঐতিহ্যের স্মারক
হিসেবে এগিয়ে যাক আপন মহিমায় সবার এই একটিই প্রত্যাশা। অনুষ্ঠানে বাংলাদেশ
কমিউনিটি অব পর্তুগালের পক্ষ থেকে আগত সকল প্রবাসী অতিতিবৃন্দকে বৈশাখের খাবার
ইলিশ ভাজা, মাছ ভর্তা, মুরগির
রেজালা, খাসি ভুনা দিয়ে খাবার পরিবেশন করা হয় এবং সকল
প্রবাসীদেরকে অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানান।Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২০ এপ্রিল, ২০১৫
আনন্দ ,উচ্ছাস আর বর্নিল উৎসবের মধ্যদিয়ে পর্তুগালের লিসবনে বৈশাখ উদযাপন
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন