এনায়েত হোসেন সোহেল, প্যারিস ,ফ্রান্স থেকে : প্যারিস বাংলা প্রেস ক্লাবের
কমিঠি গঠন করা হয়েছে । গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায়
গার দো নরদের একটি অভিজাত রেস্তুরায় প্যারিসে বসবাসরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স
ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের সাধারণ সভা শেষে সর্ব সম্মতিক্রমে
২০১৫-২০১৬ সালের জন্য১৫ সদস্য বিশিষ্ঠ কমিঠি গঠন করা হয় । সাংবাদিক আবু
তাহেরের সভাপতিত্বে ও মাম হিমুর পরিচালনা সভায় প্যারিসের সাংবাদিকসহ বিভিন্ন বিষয়
নিয়ে ব্যাপক আলোচনা করা হয় । আলোচনায় অংশ গ্রহণ করেন
এনায়েত হোসেন সোহেল,লুত্ফুর রহমান বাবু,ফেরদৌস করিম আকন্জি,সৈযদ সাহিল, নয়ন মামুন,শেলী চৌধুরী,খন্দকার জামিল আহমদ,জুনেদ ফারহান প্রমুখ । আলোচনা শেষে
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সাংবাদিক আবু তাহিরকে (এনটিভি, নবকন্ঠ)
সভাপতি , সাংবাদিক এনায়েত হোসেন সোহেলকে (মিলেনিয়াম টিভি,বাংলা কাগজ,শ্যামল সিলেট) সাধারণ সম্পাদক,
লুত্ফুর রহমান বাবুকে (বাংলা টিভি, বাংলা
কাগজ) সাংগঠনিক সম্পাদক করে ২০১৫-২০১৬ সালের জন্য ১৫ বিশিষ্ঠ একটি কমিঠি গঠন করা
হয় । কমিঠির অন্যান্য কর্মকর্তারা হলেন,সহ সভাপতি সাংবাদিক দেলোয়ার
হোসেন সেলিম ( জালালাবাদ),সহ সাধারণ সম্পাদক সাংবাদিক
আব্দুল মালিক হিমু ( এসএ টিভি,প্যারিস বার্তা),সৈয়দ সাহিল ( চ্যানেল আই,জিবি নিউজ),কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখনজি ( এশিয়ান টিভি),প্রচার
সম্পাদক নয়ন মামুন ( গাজী টিভি, নবকন্ঠ),সাহিত্য ও প্রকাশনা সম্পাদন দুলন মাহমুদ । সদস্যরা হলেন,ফরিদ আহমদ
পাঠুয়ারী রনি (বাংলার আলো),সেলিম চৌধুরী (সিলেটের আলাপ),মিজানুর রহমান সোহেল (শেখ নিউজ),খন্দকার জামিল
আবেদ,মাজহারুল ইসলাম ও জুনেদ ফারহান (মানব ঠিকানা) । সেই সাথে প্যারিসে
কর্মরত জৈষ্ঠ্য সাংবাদিকদের এ সংগঠনে উপদেষ্ঠা ও পবিত্র মাহে রমজানে বাংলাদেশী
কমিউনিটিদের নিয়ে ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনী ও ঈদের পর ব্যাপক আকারে অভিষেক
অনুষ্ঠান করার জন্য সিদ্ধান্ত হয় । পরে উপস্থিত সকলে এক
প্রীতিভোজে মিলিত হন ।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
ফ্রান্সে প্যারিস-বাংলা প্রেস ক্লাবের কমিঠি গঠিত তাহের সভাপতি,এনায়েত সম্পাদক,বাবু সাংগঠনিক
ফ্রান্সে প্যারিস-বাংলা প্রেস ক্লাবের কমিঠি গঠিত তাহের সভাপতি,এনায়েত সম্পাদক,বাবু সাংগঠনিক
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন