জনপ্রিয় ডেস্ক : পুলিশের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির
অভিযোগগুলোর প্রতিটি গুরুত্বের সঙ্গে দেখা হয় জানিয়ে বাহিনীর মহাপরিদর্শক (আইজি) এ
কে এম শহীদুল ইসলাম বলছেন, এ অভিযোগ নতুন নয়। ঈদের সময়
ফাঁকা ঢাকার নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও দাবি
তার। রোববার দুপুরে গুলশান-২ এর পিংক সিটি শপিং মলের নিরাপত্তা পরিদর্শন করতে গিয়ে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান শহীদুল। তিনি বলেন, ‘শনিবার চাঁদাবাজির অভিযোগে মিরপুরের শাহ্আলী থানার দুই পুলিশ সদস্যকে
ক্লোসড করা হয়েছে। ঈদে রাজধানীর মানুষ যেন সুষ্ঠুভাবে ঘরে ফিরতে পারে সেজন্য
পুলিশের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ এর আগে পুলিশ প্রধান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার
আছাদুজ্জামান মিয়া শপিং মলটি ঘুরে দেখেন ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।
এসময় একজন বিক্রেতা চাঁদাবাজির অভিযোগ দিলে ডিএমপি কমিশনার দ্রুত ব্যবস্থা
নেয়ার আশ্বাস দিয়েছেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন